,

যুক্তরাষ্ট্রে নিখোঁজ প্লেনের ধ্বংসাবশেষের সন্ধান, বেঁচে নেই কেউ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে ১০ জনকে নিয়ে নিখোঁজ হওয়া ছোট প্লেনটির ধ্বংসাবশেষের সন্ধান মিলেছে। তবে দুর্ঘটনার সময় প্লেনে থাকা কেউ বেঁচে নেই। দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

আলাস্কায় মার্কিন কোস্টগার্ড জানিয়েছে, অ্যাঙ্কোরেজ থেকে প্রায় ৮৮৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে নোমের কাছে প্লেনটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে।

কোস্টগার্ডের মুখপাত্র মাইক সালেরনো বলেছেন, তাদের দুইজন কর্মী ধ্বংসস্তূপের কাছাকাছি পৌঁছে তিনটি মরদেহ দেখতে পেয়েছে। এই দুর্ঘটনা থেকে কেউ বেঁচে গেছেন বলে তার মনে হয় না।

আলাস্কার গভর্নর মাইক ডানলেভি বলেছেন, তিনি ও তার স্ত্রীর অত্যন্ত মর্মাহত।

ডানলেভি এক এক্স বার্তায় বলেছেন, শোকাহত পরিবার ও বন্ধদের প্রতি আমাদের প্রার্থনা।

তিনি বলেন, অনুসন্ধান দলগুলোর কাছে কৃতজ্ঞ যারা প্লেনটি শনাক্ত করতে অক্লান্ত পরিশ্রম করেছে।

আলাস্কার প্রতিনিধিত্বকারী সিনেটর লিসা মুরকোস্কিও দুঃখ প্রকাশ করেছেন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট