,

বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক বকেয়া– যা বললেন আসিফ মাহমুদ

news-image

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির বিপক্ষে আগে থেকেই পারিশ্রমিক ঠিকমতো পরিশোধ না করার অভিযোগ ছিল। চলতি আসরে সেই বিতর্ক যেন আরও বড় আকার ধারণ করেছে। পারিশ্রমিক না পাওয়ায় খেলোয়াড়দের অনুশীলন বাতিল, বিদেশি ক্রিকেটারদের ম্যাচ বয়কট কিংবা দলের সঙ্গে অবস্থান না করার মতো ঘটনা ঘটেছে এবার।

দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসরকে নিয়ে এমন অভিযোগ নিশ্চিতভাবেই বিসিবি ও বিপিএলের মান ক্ষুণ্ণ করেছে। এসব অভিযোগকে সামনে রেখে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) একটি তদন্ত কমিটিও গঠন করেছিল কয়েকদিন আগে।

এবারে এই একই সূত্র ধরে শনিবার সন্ধ্যায় মিরপুর শের-ই বাংলার মাঠে আসেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। পরে বিসিবির সঙ্গে করেছেন বৈঠক। পরবর্তীতে মুখোমুখি হয়েছিলেন গণমাধ্যমের।

সেখানে ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়ার বিষয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আমরা আজকে রাজশাহীর মালিকের সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে তিনি পেমেন্টটা ক্লিয়ার করবেন। পরবর্তীতে যদি না করেন তাহলে কথা বলার মত থাকবে না। আমরা আইনি ব্যবস্থা নিব। আমি স্পষ্টভাবে বলেছি যে আপনারা এটা যদি পে করতে ব্যর্থ হন আমাদের আইনি প্রক্রিয়ায় যেতে হবে।’

এসময় তিনি জানান, বিপিএল আয়োজনে কোনো অবহেলা হয়েছে কি না, তা খতিয়ে দেখতে একটা সত্যান্বেষী কমিটি গঠন করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র