,

এক সপ্তাহে সৌদিতে ২১ হাজার প্রবাসী গ্রেপ্তার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে গত এক সপ্তাহে গ্রেপ্তার করা হয়েছে ২১ হাজার ৪৮৫ জন অবৈধ প্রবাসীকে। আবাসিক আইন লঙ্ঘন, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘনসহ একাধিক ঘটনায় জড়িত থাকার কারণে তাদের গ্রেপ্তার করা হয়।

শনিবার (১৮ জানুয়ারি) এক প্রতিবেদনে সৌদি প্রেস এজেন্সি এ তথ্য জানিয়েছে ।

প্রতিবেদনে বলা হয়েছে, ১৩ হাজার ৫৬২ জনকে আবাসিক আইন লঙ্ঘন, চার হাজার ৮৫৩ জনকে অবৈধভাবে সীমান্ত পার এবং তিন হাজার ৭০ জনকে শ্রম আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া সৌদি আরবে অবৈধভাবে প্রবেশের দায়ে এক হাজার ৫৬৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যাদের মধ্যে ৫০ শতাংশ ইউথোপিয়ান, ৪৭ শতাংশ ইয়েমেনি এবং তিন শতাংশ অন্যান্য দেশের। ৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে সৌদি থেকে অন্য দেশে পালিয়ে যাওয়ার সময়। আর ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে পরিবহন আইন লঙ্ঘন করায়।

কেউ যদি কাউকে অবৈধভাবে সৌদি আরবে ঢুকতে সহযোগিতা করে এবং কাউকে পরিবহন ও আশ্রয় দেওয়া হলে তাকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হবে বলে জানিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রণালয়। এ ছাড়া ১০ লাখ সৌদি রিয়াদ জরিমানার বিধানও রয়েছে। পাশাপাশি সম্পত্তি ও যানবাহন বাজেয়াপ্ত করা হতে পারে। সূত্র: আরব নিউজ

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট