সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজাকে নিজের পায়ে দাঁড় করাতে সব করবে তুরস্ক: এরদোয়ান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সেই সঙ্গে তিনি বলেছেন, গাজাকে নিজের পায়ে দাঁড়াতে সব করবে তার দেশ তুরস্ক। তুর্কি বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি এই তথ্য জানিয়েছে।

ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র এরদোয়ান বলেন, এই চুক্তি ফিলিস্তিনি ভাই-বোন ও পুরো অঞ্চলের জন্য স্থায়ী শান্তি ও স্থিতিশীলতার পথ উন্মুক্ত করবে। এক্সে দেওয়া পোস্টে এরদোয়ান আরও বলেন, হামাস ও ইসরায়েলের মধ্যে এই যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানাই। তুরস্ক আগেও যেমন গাজার পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে ও গাজাকে তার নিজের পায়ে দাঁড়াবে সব ধরনের সহায়তা করবে।

গাজায় যুদ্ধবিরতি, ট্রাম্প-বাইডেনকে ধন্যবাদ দিলেন নেতানিয়াহু
এরদোয়ান গাজার জনগণের সাহসিকতার প্রশংসা করে বলেন, আমরা ইসরায়েলের অবৈধ ও অমানবিক আক্রমণের বিরুদ্ধে নিজেদের ভূমি ও স্বাধীনতা রক্ষায় বীরত্বপূর্ণ গাজার জনগণকে স্যালুট জানাই।

যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় টানা ১৫ মাসের সংঘাতের পর বুধবার (১৫ জানুয়ারি) গাজায় ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। রোববার (১৯ জানুয়ারি) থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হবে।

যুদ্ধবিরতির ঘোষণায় গাজাবাসীর সঙ্গে সঙ্গে খুবই উচ্ছ্বসিত বিশ্বের বিভিন্ন দেশে থাকা ফিলিস্তিনিরা। যুক্তরাষ্ট্র, জর্ডান, মিশর, জার্মানি ও তিউনিসিয়াসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ফিলিস্তিনি ও স্থানীয় জনগণ এ চুক্তিকে বড় বিজয় হিসেবে উদযাপন করছেন। এরই মধ্যে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে।

 

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট