শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দলগুলো ঐকমত্যে পৌঁছালে সংস্কার প্রতিবেদন বিশ্লেষণ: ইসি

news-image

অনলাইন প্রতিবেদক : নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, দলগুলো ঐকমত্যে পৌঁছালে সংস্কার প্রতিবেদন বিশ্লেষণ করবে কমিশন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

জাতীয় সংসদ নির্বাচনে কোনো আসনে ৪০ শতাংশ ভোট না পড়লে সেই আসনের ভোট বাতিলের সুপারিশ করেছে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন।বুধবার (১৫ জানুয়ারি) সকালে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর বিকেলে সংসদ ভবনে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ইসি সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার।

সংস্কার প্রসঙ্গে আব্দুর রহমানেল মাছউদ বলেন, দলগুলো ঐকমত্যে পৌঁছালে সংস্কার প্রতিবেদন বিশ্লেষণ করবে কমিশন। সংবিধানও সংশোধন হবে। সবকিছু যখন একটা শেপে আসবে তখন কাজ করবো। সংস্কার করতে গেলে বিধিবিধান, আইনকানুন বিভিন্ন জায়গায় হাত দিতে হয়। সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছে তা দ্রুত বাস্তবায়ন হলে সুষ্ঠু ভোট করতে আরও একধাপ এগিয়ে যাবে কমিশন।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলো যত দ্রুত ঐকমত্যে আসবে, তত দ্রুত কাজ করা সহজ হবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া ও সুষ্ঠু নির্বাচন কমিশনের কাছে আমানত। রাতের ভোটের কল্পনা করতে পারি না। আমরা আত্মবিশ্বাসী সবার সহযোগিতা পেলে সুন্দর নির্বাচন উপহার দিতে পারবো। নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য করতে রাজনৈতিক দলগুলোরও সহযোগিতা দরকার।

গতানুগতিক পদ্ধতিতে কাজ করার কোনো সুযোগ নেই জানিয়ে তিনি বলেন, সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে ইসি প্রতিশ্রুতিবদ্ধ। রাতের ভোটের কল্পনা করতে পারি না। কোন ভোটই রাতে হবে না।

এমওএস/এসআইটি/এএসএম

 

এ জাতীয় আরও খবর

মার্তিনেজকে পাচ্ছে আর্জেন্টিনা

বৃষ্টিতে ঢাকায় কমল তাপমাত্রা

নেপালে বাংলাদেশের ‘ম্যাংগো ডিপ্লোমেসি’

সাবস্ক্রিপশন কিনেও খেলা দেখলেন না দর্শকরা

প্রস্তাবিত বাজেটে সন্তুষ্ট বিকেএমইএ

বাজেটে কমবে নিত্যপণ্যের দাম: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াত ও জোটকে চাপে রাখার চেষ্টা করছে সরকার: নাহিদ

কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল, বেতন বাড়ছে সব গ্রেডে

দেশের ৯০% মানুষের কাছে ৫জি পৌঁছানোর লক্ষ্য সরকারের