,

সাকিব-লিটনকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা বাংলাদেশের

news-image

ক্রীড়া প্রতিবেদক : বোলিং নিষেধাজ্ঞা পেয়েছেন। শুধু ব্যাটার হিসেবে সাকিব আল হাসানকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেওয়ার সম্ভাবনা কম, সেটি আন্দাজ করা গিয়েছিল আগেই। অবশেষে সেই ধারণাই সত্য হলো। সাকিবকে বাদ দিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।

অফফর্মের কারণে বাদ পড়েছেন লিটন দাসও। ওপেনিংয়ের জন্য রাখা হয়েছে সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম আর তরুণ পারভেজ হোসেন ইমনকে।

দলের নেতৃত্বে থাকছেন যথারীতি নাজমুল হোসেন শান্ত। তামিম ইকবাল আগেই অবসর নিয়েছেন, সাকিবও নেই। তবে আছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম আর মুশফিকুর রহিম।

স্পিন বোলিংয়ে মেহেদী হাসান মিরাজের সঙ্গে রিশাদ হোসেন আর নাসুম আহমেদ আছেন। পেস আক্রমণে তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমানের সঙ্গে তরুণ তানজিম হাসান সাকিব আর নাহিদ রানা।

চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট