সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে

news-image

জেলা প্রতিনিধি : জুলাই ঘোষণাপত্রে অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি, আহতদের বিনামূল্যে সুচিকিৎসার অঙ্গীকারসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব স্পষ্টভাবে উল্লেখ রাখার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম-আহ্বায়ক মনিরা শারমিন।

শনিবার (১১ জানুয়ারি) বিকেল ৪টায় নওগাঁ শহরের মুক্তির মোড়ে ৭ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণে এসে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ১৫ জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র প্রকাশের মাধ্যমে আওয়ামী খুনি ও দোসরদের বিচার নিশ্চিত করার স্পষ্ট অঙ্গীকার করতে হবে। স্বৈরাচার হাসিনার দোসররা জুলাই বিপ্লবকে বিতর্কিত করতে এখনো দেশবিরোধী নানান ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এ বিপ্লব বেহাতের অপচেষ্টাকারীদের রুখে দিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাশাপাশি সজাগ থাকবে জাতীয় নাগরিক কমিটি।

পরে ‘জুলাই এর প্রেরণা, দিতে হবে ঘোষণা’ এ শ্লোগানকে সামনে রেখে মুক্তির মোড় হয়ে পর্যায়ক্রমে শহরের বাটার মোড়, তাজের মোড়, ব্রিজের মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও সড়কে জনসাধারণের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়।

কর্মসূচিতে অন্যদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁর সমন্বয়ক তানজিম বিন বারি, আরমান হোসেন ও ফজলে রাব্বী বক্তব্য রাখেন।

এসময় জাতীয় আগ্রাসন প্রতিরোধ মঞ্চ নওগাঁর সাধারণ সম্পাদক এমরুল আখিয়ার পরাগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁর সমন্বয়ক রাফি রেজোয়ান ও সাদনান সাকিবসহ জাতীয় নাগরিক কমিটির স্থানীয় প্রতিনিধি এবং শিক্ষার্থী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট