,

ফের ৪ দিনের গ্যাস সংকটে পড়তে যাচ্ছে সারাদেশ

news-image

নিজস্ব প্রতিবেদক : রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের জন্য গত ১ জানুয়ারি থেকে ৪ জানুয়ারি মোট ৭২ ঘণ্টা মহেশখালীতে থাকা এক্সিলারেট‌ এনার্জি পরিচালিত এলএনজি এফএসআরইউ থেকে আরএলএনজি সরবরাহ বন্ধ থাকে। এতে গ্যাস সংকটে পড়ে সারাদেশ।

সেই সংকট কিছুটা কাটিয়ে ওঠার আগেই এলএনজি টার্মিনালটি আবারও মেরামত করতে হবে। এতে আবারও টানা চারদিন সারাদেশে গ্যাস সংকট দেখা দেবে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খান সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, শুক্রবার দুপুর ১২টা থেকে সোমবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টা পর্যন্ত ৭২ ঘণ্টা মহেশখালীর এলএনজি এফএসআরইউ থেকে আরএলএনজি সরবরাহ বন্ধ থাকবে। এ সময়কালে অপর এফএসআরইউ দিয়ে দৈনিক প্রায় ৫৫০-৫৬০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ অব্যাহত থাকবে।

গ্যাস সরবরাহ হ্রাস পাওয়ার কারণে দেশের কোনো কোনো এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করছে কর্তৃপক্ষ।

এনএস/বিএ/জিকেএস

গ্যাস

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?