,

সাজেকে চাঁদের গাড়ি উল্টে ৫ শিক্ষার্থী আহত

news-image

জেলা প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র থেকে ফেরার পথে চাঁদের গাড়ি (জিপ) উল্টে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থী।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দুপুরে সাজেক থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র থেকে তিন কিলোমিটার দূরে শিজকছড়া নামক স্থানে একটি পর্যটকবাহী চাঁদের গাড়ি ‘চাকা পাংকচার’ হয়ে খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঁচ শিক্ষার্থী আহত হয়।

রাঙামাটির সহকারী পুলিশ সুপার (বাঘাইছড়ি সার্কেল-এএসপি) মাহমুদুল হাসান বলেন, দুপুরে সাজেক থেকে খাগড়াছড়ি ফেরার পথে সাজেক ভ্যালি থেকে তিন কিলোমিটার দূরে চাঁদের গাড়ি উল্টে গিয়ে পাঁচ শিক্ষার্থী আহত হয়। তাদের মাথা ফেটে আহত হয়েছে। তারা সবাই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী।

আহতদের খাগড়াছড়ির সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষাণিকভাবে সবার নাম পরিচয় জানা যায়নি বলে জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড