,

শাহবাগ অবরোধ করেছেন গণ-অভ্যুত্থানে আহতরা

news-image

অনলাইন ডেস্ক : ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় আহত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন ব্যক্তিরা রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে বিভিন্ন দাবি নিয়ে তারা সড়কে অবস্থান নেন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ সাংবাদিকদের বলেন, ‘অভ্যুত্থানে আহত কিছু ব্যক্তি শাহবাগে অবস্থান নেন। তারা আধাঘণ্টা সড়কে ছিলেন।

পরে তারা সরে যান। এখন দুই পাশের সড়কে যান চলাচল স্বাভাবিক।’ জুলাই-আগস্টে অভ্যুত্থান চলাকালে কয়েক হাজার মানুষ আহত হয়। এদের কেউ হাত হারিয়েছে, কেউ পা হারিয়েছে।

কেউ হারিয়েছে চোখ। বিভিন্ন জখম ও আঘাত নিয়ে তাদের অনেকে বিএসএমএমইউসহ ঢাকার হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছে।
তবে যথাযথ চিকিৎসা হচ্ছে না দাবি করে নানা সময় রাস্তায় নেমেছেন আহতরা। এমনকি অনেক হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা অভিযোগ করেছেন, তারা অশোভন আচরণেরও শিকার হচ্ছেন।

 

 

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে