শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাসজুড়ে থাকতে পারে ঘন কুয়াশা, সঙ্গে থাকবে তীব্র শীত

news-image

নিজস্ব প্রতিবেদক : খ্রিষ্টীয় নতুন বছরের শুরুতেই বেড়েছে শীতের দাপট। বাংলা মাসের হিসেবে আজ ১৮ পৌষ, শৈত্যপ্রবাহ থাকতে পারে এ মাসের শেষার্ধজুড়ে। পাশাপাশি চলতি জানুয়ারি মাসে শীত তীব্র হওয়ার সম্ভাবনা বেশি।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি জানুয়ারি মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য থাকার কারণে শীতের অনুভূতি বাড়বে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ জাগো নিউজকে বলেন, এ বছর ঘন কুয়াশাটা অনেক বেশি থাকবে। এর ফলে শীত তীব্র হবে। তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস থাকলেও অনুভূতি হতে পারে ৮ ডিগ্রি সেলসিয়াসের মতো। যেমনটা গতবছর ছিল। দিনের বেলায় ঠান্ডা বাতাসের সঙ্গে শীতের তীব্রতাও বেশি থাকবে।

তিনি বলেন, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত তীব্র শীত থাকবে। তবে এরপর তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়বে। তখন ধীরে ধীরে শীতে কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের মাসব্যাপী পূর্বাভাসে বলা হয়েছে, জানুয়ারি মাসে দেশের পশ্চিম, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ১-২টি মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) থেকে তীব্র (৪-৬ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ সময় দেশের অন্যত্র ২-৩টি মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলামের সই করা এই পূর্বাভাসে বলা হয়, এ মাসে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, পশ্চিম, দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে এবং নদ-নদী অববাহিকায় মাঝারি/ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা/মাঝারি কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশা পরিস্থিতি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িক ব্যাহত পারে।

এছাড়াও দক্ষিণ বঙ্গোপসাগরে ১-২টি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার মধ্যে একটি নিম্নচাপে পরিণত হতে পারে। এ সময়ে দেশে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাতের আভাস রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মার্তিনেজকে পাচ্ছে আর্জেন্টিনা

বৃষ্টিতে ঢাকায় কমল তাপমাত্রা

নেপালে বাংলাদেশের ‘ম্যাংগো ডিপ্লোমেসি’

সাবস্ক্রিপশন কিনেও খেলা দেখলেন না দর্শকরা

প্রস্তাবিত বাজেটে সন্তুষ্ট বিকেএমইএ

বাজেটে কমবে নিত্যপণ্যের দাম: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াত ও জোটকে চাপে রাখার চেষ্টা করছে সরকার: নাহিদ

কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল, বেতন বাড়ছে সব গ্রেডে

দেশের ৯০% মানুষের কাছে ৫জি পৌঁছানোর লক্ষ্য সরকারের