সোমবার, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বর্ণজয়ী শ্যুটার সাদিয়া আর নেই

news-image

বাংলাদেশের শ্যুটিংয়ে হারিয়ে যাওয়া এক নাম সৈয়দা সাদিয়া সুলতানা। সাবেক তারকা এই শ্যুটার আজ চিরতরেই হারিয়ে গেলেন। চট্টগ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সাবেক এই শ্যুটার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩১ বছর।

সাদিয়ার মৃত্যুর বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন সতীর্থ শ্যুটার ও ফেডারেশনের দায়িত্বশীল এক কর্মকর্তা।২০১০ সালে এসএ গেমসে ১০ মিটার এয়ার রাইফেলে দলগত ইভেন্টে স্বর্ণ জিতেছিলেন সাদিয়া সুলতানা। কমনওয়েলথ শ্যুটিংয়েও ছিল তার পদক। ২০১৩ সালে বাংলাদেশ গেমসের পর থেকে তিনি শ্যুটিং অঙ্গন থেকে নিজেকে গুটিয়ে রাখেন।

ব্যক্তিগত কিছু কারণে অবসাদের মধ্যেও ছিলেন সাদিয়া। কয়েক বছর আগে আগুনে পুড়ে খবরের শিরোনাম হয়েছিলেন। এরপর থেকে তার জীবন খুব একটা স্বাভাবিক ছিল না। সতীর্থ শ্যুটারদের সঙ্গে সেভাবে যোগাযোগ রাখতেন না। একেবারে নিভৃতে ছিলেন তিনি।

ক্রীড়াঙ্গন থেকে বিচ্ছিন্ন থাকায় সাদিয়ার মৃত্যুর কারণটি এখনো নিশ্চিত করা যায়নি। তারকা শ্যুটার আব্দুল্লাহ হেল বাকী ও শাকিল আহমেদ জানিয়েছেন, ‘আমরা চট্টগ্রামে শ্যুটারদের সঙ্গে যোগাযোগ করেছি। তারা বলেছে, সাদিয়া আর নেই। এর বেশি কিছু বলতে পারেনি। হাসপাতালে গিয়ে তারাও বিস্তারিত জানবে।’

বিসিবির সাবেক পরিচালক ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সিরাজউদ্দীন আলমগীর জানান, ‘বাদ এশা রাত আটটা নাগাদ কৃতি শুটার সাদিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম শহরেই হামজারবাগস্থ মোমিনবাগ অনিবার্ণ ক্লাব প্রাঙ্গনে হবে।’

এ জাতীয় আরও খবর

প্রথম ভালোবাসা কি ভোলা যায় : কেয়া পায়েল

‘২৬ জন মেসিকে’ নিয়ে আর্জেন্টিনার বিপক্ষে লড়বে মিশর

মিশর ম্যাচের আগে স্বস্তির খবর পেল আর্জেন্টিনা

ডে কেয়ার সেন্টার দেশ গঠনের ভিত্তি: জুবাইদা রহমান

গাজার শাসনভার ছাড়ার ঘোষণা হামাসের

প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন চিত্রনায়িকা

চক্ষু স্বাস্থ্য নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি প্রধানের সাক্ষাৎ

গ্রামে লোডশেডিং মূলত কারিগরি কারণে: বিদ্যুৎমন্ত্রী

ফুলবাড়ীয়া মার্কেটে দখল ও চাঁদাবাজির অভিযোগ

মাকে নির্যাতনের জেরে রুবেলকে হত্যা, গ্রেপ্তার ৪ ভাই

সৌদি সফরে প্রধানমন্ত্রীর প্রতি ক্রাউন প্রিন্সের আমন্ত্রণ

কিশোরগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৩