,

থেরাপি নিতে গিয়ে আহত শিক্ষার্থীদের কিল-ঘুসি খেলেন নূর-তানভীর

news-image

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসা নিতে আসা সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের ছেলে তানভীর ইমামের ওপর হামলার ঘটনা ঘটেছে। হাসপাতালে তাদের উপস্থিতি দেখতে পেয়ে সেখানে চিকিৎসাধীন আহত শীক্ষার্থীরা ‘সন্ত্রাসী’ ও ‘ছাত্র হত্যাকারী’ বলে তাদের এলোপাতাড়ি কিল-ঘুসি মারতে থাকেন।

শনিবার (৩০ নভেম্বর) দুপুরে বিএসএমএমইউর প্রিজন সেলে চিকিৎসাধীন আসাদুজ্জামান নূর এবং তানভীর ইমাম থেরাপি নিতে গেলে এ ঘটনা ঘটে। পরে উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বিএসএমএমইউর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. রেজাউর রহমান বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন। তিনি বলন, বিএসএমএমইউতে সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের ওপর হামলার ঘটনা ঘটেছে। তবে গুরুতর আহত হননি, তার নিরাপত্তা বাড়ানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডা. শেখ ফরহাদ জানান, দুপুরে আসাদুজ্জামান নূর এবং এইচ টি ইমামের ছেলে থেরাপি নেওয়ার জন্য গেলে সেখানে থেরাপি নিতে আসা কয়েকজন আহত শিক্ষার্থী তাদের দেখে চিনে ফেলেন। এসময় শুনেছি শিক্ষার্থীরা তাদের ওপর ক্ষিপ্ত হন। পরে পুলিশ ও কর্তব্যরত চিকিৎসক-কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

গত ১৬ সেপ্টেম্বর বেইলি রোডের নওরাটন কলোনি থেকে সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। অন্যদিকে তানভীর ইমামকে গত ১৮ সেপ্টেম্বর রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেফতার করা হয়।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট