,

পিটিআই নিষিদ্ধে পাঞ্জাব বিধানসভায় প্রস্তাব

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বিধানসভায় ইমরান খানের রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফকে নিষিদ্ধের জন্য একটি প্রস্তাব পেশ করা হয়েছে। পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) নেতা ও প্রাদেশিক পরিষদের সদস্য (এমপিএ) রানা মুহাম্মদ ফাইয়াজ এই প্রস্তাব পেশ করেন।

প্রস্তাবে পিটিআইয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। বলা হয়েছে, রাজনৈতিক দলের নামে পিটিআই অস্বাভাবিক কর্মকাণ্ড পরিচালনা করছে। তাছাড়া দলটির বিক্ষোভ সমাবেশ ঘিরে সহিংসতার জন্য যারা দায়ী তাদের জবাবদিহির আওতায় আনার কথা বলা হয়েছে।

প্রস্তাবে অভিযোগ করে বলা হয়, নৈরাজ্য তৈরির জন্য দেশকে অস্থিতিশীল করছে ইমরান খানের দল।

তাছাড়া বিক্ষোভ’ কর্মসূচি ঘিরে সহিংসতার ঘটনায় ইমরান ও তার স্ত্রীসহ দলটির নেতা-কর্মীদের বিরুদ্ধে আটটি মামলা হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) ইসলামাবাদ পুলিশ বাদী হয়ে এ মামলা করে।

বুধবার ফেডারেল মন্ত্রিসভার বৈঠকে ভাষণ দেওয়ার সময় শেহবাজ বলেন, আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা পাকিস্তানকে বাঁচাবো নাকি বসে যেতে দেবো। বৈঠকের কয়েক ঘণ্টা পরেই ইমরান খান ও বুশরা বিবির বিরুদ্ধে মামলার পদক্ষেপ নেয় ইসলামাবাদ পুলিশ।

মূলত ইমরান খানের মুক্তির দাবিতে ২৪ নভেম্বর রাজধানীতে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিল পিটিআই। এতে ইমরান সমর্থক ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট