,

ফের গাড়িতে ট্রাকের ধাক্কা, জানালেন হাসনাত

news-image

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে বহনকারী গাড়িতে ফের ধাক্কা দেওয়ার ঘটনা ঘটেছে। তবে তিনি অক্ষত রয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ২৭ মিনিটে সমন্বয়কদের হোয়াটসঅ্যাপ গ্রুপে হাসনাত নিজে এ তথ্য জানান। একাধিক সমন্বয়ক সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসনাত আব্দুল্লাহ গ্রুপে জানান, ‘আমার গাড়িতে আমার মারা (ধাক্কা) হইছে। ঢাকা ফেরার পথে যাত্রাবাড়িতে।’ এই বার্তার সঙ্গে তিনি দুটি ছবি যুক্ত করেন। এতে দেখা যায়, একটি সাদা রঙের পিকআপ হাসনাতকে বহনকারী প্রাইভেটকারে পেছনে লেগে রয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ ফেসবুকে জানান, ‘হাসনাত আব্দুল্লাহকে আরেকবার যাত্রাবাড়ীতে গাড়িচাপা দিয়ে হত্যাচেষ্টা।’

সমন্বয়ক নুসরাত তাবাসসুম লিখেছেন, ‘যাত্রাবাড়ীতে হাসনাতের গাড়িকে আবারও পেছন থেকে ধাক্কা। জিনিসটা সিরিয়াস পর্যায়ে চলে যাচ্ছে। সরকারের কাছে প্রটেকশন চাই।’

এর আগে গতকাল বুধবার চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজা শেষে ফেরার পথে হাসনাত আব্দুল্লাহ এবং সারজিস আলমের গাড়ি বহরে ট্রাকের ধাক্কা দেওয়ার ঘটনা ঘটে।

এ জাতীয় আরও খবর

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র

গাফিলতির ঘাটতি পূরণে সাধারণভাবে মামলা রিমান্ড নয়: হাইকোর্ট

বিয়ের বিষয়ে কেয়া পায়েল: হুট করেই হতে পারে