,

মাঠ ছাড়তে নারাজ ইমরান সমর্থকরা, পাকিস্তানে চরম উত্তেজনা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফের ডাকা বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে পাকিস্তানে চরম উত্তেজনা বিরাজ করছে।

রোববার (২৪ নভেম্বর) দলটির নেতাকর্মীরা রাজধানী ইসলামাবাদের দিকে যাত্রা শুরু করে। তবে সরকারি বাধায় তা থমকে যায়। তাই আজ (২৫ নভেম্বর) ইসলামাবাদের দিকে যাত্রা শুরু করবে তারা।

পিটিআই নেতা শওকত ইউসুফজাই বলেছেন, বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে ইসলামাবাদের উদ্দেশে যাত্রা শুরু করা হয়েছিল। কিন্তু বিভিন্ন বাধা ও বড় মিছিল হওয়ায় ধীর গতিতে মুভ করা হয়।

ইউসুফজাই বলেছেন, কেপি সিএম গন্ডাপুর শান্তিপূর্ণভাবে যে কোনো মূল্যে ডি-চকে পৌঁছাতে চায়।
দেশটির সরকার পিটিআইয়ের এই বিক্ষোভ সমাবেশ যেকোনো মূল্যে ছত্রভঙ্গ করতে চায়। অন্যদিকে পিটিআই নেতাকর্মীরা মাঠ ছাড়তে নারাজ। তাই গতকাল না পারলেও আজ তারা আবার রাজধানীর দিকে যাত্রা শুরু করবে।

এর আগে আদিয়ালা কারাগার থেকে এক বিবৃতিতে ইমরান খান বলেছেন, ইসলামাবাদে যে প্রতিবাদ সমাবেশের ডাক দেওয়া হয়েছে তা স্থগিত করা হবে না। কারণ এখন পর্যন্ত তার মুক্তির ব্যাপারে স্পষ্ট ইঙ্গিত মিলছে না।

ইমরান বলেন, আমার দলের নেতাদের মাধ্যমে সমাবেশ বন্ধের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে নেতাদের মুক্তির বিষয়ে কোনো কথা বলা হচ্ছে না।

ইমরান খান অভিযোগ করে বলেন, ইসলামাবাদ হাইকোর্ট জামিন দিলেও সরকার আমার মুক্তির ব্যবস্থা করছে না। এক্ষেত্রে সরকারের আন্তরিকতার অভাব রয়েছে বলেও জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট