,

কেমন হবে নাজমুল শান্তবিহীন বাংলাদেশ একাদশ

news-image

স্পোর্টস ডেস্ক : অপেক্ষা ছিল এমআরআই রিপোর্টের জন্য। সেই রিপোর্ট অবশ্য বাংলাদেশ ক্রিকেটকে কোনো সুখবর এনে দিতে পারেনি। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ছাড়াই নামতে হচ্ছে টাইগারদের।

দ্বিতীয় ওয়ানডেতে কুঁচকির চোট পাওয়ায় অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের ফিল্ডিংয়ের বড় একটা সময়ে মাঠে নামতে পারেননি। এর মধ্যেই মুশফিকুর রহিম ছিটকে গেছেন চোটের জন্য। বলতে গেলে বাংলাদেশের স্কোয়াড এখন নেমে গেছে ১৩ জনে। শান্তর ইনজুরির পর দলে ব্যাক আপ ব্যাটার বলতে আপাতত জাকির হাসান।

অবশ্য গত ম্যাচে শান্তর বিকল্প হিসেবে ফিল্ডিং করতে নেমে তিনিও চোট পেয়েছেন, তবে সেটা গুরুতর নয়। শান্ত না থাকায় তিনিই জায়গা পেতে পারেন মূল একাদশে। তবে সেক্ষেত্রে দলের কম্বিনেশন নিয়ে কিছুটা ভাবতে হবে।

শান্ত না থাকলে দলের টিম কম্বিনেশন নিয়ে নতুন করে ভাবতে হবে বাংলাদেশকে। সেক্ষেত্রে জাকির এলে তিনি শান্তর জায়গায় নামতে পারেন। এছাড়া বাকি দলে পরিবর্তন আসার সম্ভাবনা বেশ কম। এই ম্যাচেও বাংলাদেশ খেলবে তিন পেসার আর এক বিশেষজ্ঞ স্পিনার নিয়ে। স্পিনার হিসেবে গত ম্যাচে বেশ ভালোই করেছিলেন নাসুম। আজও তাকেই দেখা যাবে। আর অধিনায়কের দায়িত্ব পালন করতে হবে মেহেদী হাসান মিরাজকে।

বাংলাদেশ একাদশ (সম্ভাব্য):

সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হোসেন, জাকের আলি (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট