,

‘দেশ ধ্বংস করে পালিয়ে গিয়ে এখন নিরীহ নেতাকর্মীদের উস্কে দিচ্ছে’

news-image

অনলাইন ডেস্ক : আওয়ামী লীগ সরকারের পতন এবং শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর তিন মাস পরে ঢাকায় একটি কর্মসূচির ডাক দিয়েছে আওয়ামী লীগ। দলটি নিজেদের ফেসবুক পোস্টে নেতাকর্মীরদের আজকের এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহবান জানিয়েছে।

এই কর্মসূচি ঠেকাতে পাল্টা কর্মসূচি দিয়েছে ছাত্র-জনতা। এ নিয়ে জনমনে যখন আতঙ্ক তখন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও দেশের প্রধানমন্ত্রী শহীদ তাজ উদ্দিন আহমেদের ছেলে তানজিম আহমেদ সোহেল তাজ আওয়ামী লীগ নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন।

রোববার দুপুরে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, ‘একটি পরিবার দেশটা ধ্বংস করে পালিয়ে গিয়ে এখন নিরীহ নেতাকর্মীদের উস্কে দিচ্ছে যাতে তারা আবার বাংলাদেশকে শোষণ করতে পারে।’

রোববার বেলা ১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমন কথা বলেন তিনি। রাজধানীর জিরো পয়েন্টে আওয়ামী লীগের দুই কর্মীকে আটক ও মারধরের একটি প্রতিবেদনের স্ক্রিনশট দিয়ে এ পোস্ট করেন সোহেল তাজ।

ওই পোস্টে সোহেল তাজ লিখেন, একটি পরিবার ও তাদের সাঙ্গপাঙ্গরা বাংলাদেশকে ধ্বংস করে হত্যা, গুম, খুন, নির্যাতন, নিপীড়ন করে গণতন্ত্রকে হত্যা করে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে গণহত্যা চালিয়ে হাজার হাজার মানুষ হত্যা করে, শত শত মানুষকে অন্ধ করে, হাজার হাজার মানুষকে পঙ্গু করে, দুর্নীতি করে লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করে আওয়ামী লীগ সংগঠনকে ধ্বংস করে পালিয়ে গিয়ে এখন নিরীহ নেতাকর্মীদেরকে উস্কে দিচ্ছে যাতে তারা আবার বাংলাদেশকে শোষণ করতে পারে। তারা বিদেশে বসে পাচার করা টাকার পাহাড়ে বসে খেলা দেখছেন।

উল্লেখ্য, ১০ নভেম্বর শহীদ নুর হোসেন দিবস উপলক্ষে ‘গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে’ গুলিস্তান জিরো পয়েন্টে আওয়ামী লীগ বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এক জায়গায় গণজমায়েত কর্মসূচির ডাক দেয় । কর্মসূচি ঘোষণার পর শনিবার রাতেই সেখানে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

এ জাতীয় আরও খবর

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের