সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বের সেরা নতুন ভবনের খেতাব পেলো এক স্কুল

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আকাশচুম্বি ভবন, জাদুঘর ও বিমানবন্দরের টার্মিনালকে পেছনে ফেলে ‘বিশ্বের সেরা নতুন ভবন ২০২৪’ খেতাব পেয়েছে অস্ট্রেলিয়ার একটি স্কুল।

সিডনির চিপানডেলে উপশহরের ডার্লিংটন পাবলিক স্কুলটি ২২০টি ভবনকে টপকে সেরার খেতাব জিতেছে। হাজার হাজার ভবন থেকে ২২০টি ভবনকে নিয়ে সংক্ষিপ্ত তালিকা করা হয়েছিল। সেখান থেকে এই স্কুলটিকে সেরা হিসেবে বেছে নেওয়া হয়।

গতকাল শুক্রবার (৮ নভেম্বর) সিঙ্গাপুরে ওয়ার্ল্ড আর্কিটেকচার ফেস্টিভালে সেরা হিসেবে স্কুলটির নাম ঘোষণা করা হয়।

গত গ্রীষ্মে স্কুলটি খোলা হয়। এটি কৌণিক ইট দিয়ে তৈরি একটি ক্যাম্পাস। এটির ছাদটি দেখতে কড়াতের দাঁতের মতো। বাইরে আছে পর্যাপ্ত খোলা জায়গা। যার মধ্যে রয়েছে একিট বাস্কেটবল কোর্টও। এছাড়া এটির বাইরের অংশে বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে লোহার স্ক্রিন। যার মাধ্যমে স্কুলটিতে দিনের আলো ও বাতাস প্রবেশ করতে পারে। একইসঙ্গে শিক্ষার্থীদের প্রাইভেসিও নিশ্চিত করে।

স্কুলটি প্রথম তৈরি করা হয় ১৯৭০ সালে। তবে ভবন পুরোনো হয়ে যাওয়ায় নতুন করে এটি আবার তৈরি করার প্রয়োজন হয়ে পড়ে। পুরোনো স্কুলটির ছোঁয়া রেখে নতুন ভবনটি তৈরি করা হয়েছে। তবে এতে নিশ্চিত করা হয়েছে শিক্ষার সমসাময়িক পরিবেশ। এটি তৈরি করেছে এফজেসিস্টুডিও নামের একটি নির্মাণ ফার্ম। তারা ভবনটিতে অস্ট্রেলিয়ার আদিবাসী মানুষের ছোঁয়াও রেখেছে।

নতুন এ স্কুল ভবনটিতে ৫০০ শিক্ষার্থী পড়াশোনা করতে পারবে। পুরাতন স্কুলের জায়গায় নতুন স্কুলটি তৈরি করা হয়েছে দুই ধাপে। এ কারণে ক্লাস চালিয়ে নেওয়াতে কোনো সমস্যা হয়নি। সূত্র: সিএনএন

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা