,

সিরিজ বাঁচানোর লড়াইয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ৯২ রানে হারে বাংলাদেশ। এতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০তে পিছিয়ে যায় সফরকারীরা। আজ বিকেল চারটায় শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। সিরিজে টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। এমন বাচা-মরার লড়াইয়ে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

শান্তর মতে, উইকেট শুষ্ক থাকায় ব্যাটিংয়ে সহায়তা হবে। ম্যাচের শেষ দিকে সুইংয়েরও আশা করছেন তিনি। অন্যদিকে আফগানিস্তান অধিনায়ক হাশমাতউল্লাহ শাহিদির চাওয়া, বাংলাদেশকে ২৪০ রানের আটকানো।

এই ম্যাচে অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে পাচ্ছে না বাংলাদেশ। তার জায়গায় উইকেটকিপার–ব্যাটসম্যান হিসেবে খেলছেন জাকের আলী। টি-টোয়েন্টি ও টেস্টের পর ওয়ানডে অভিষেক হয়েছে তার। ওয়ানডেতে বাংলাদেশের ১৪৯তম ক্রিকেটার জাকের। এছাড়া স্পিনার রিশাদ হোসেনের জায়গায় নেওয়া হয়েছে আরেক স্পিনার নাসুম আহমেদকে। গত বছরের ওয়ানডে বিশ্বকাপের পর এটিই তার প্রথম ম্যাচ।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), সেদিকুল্লাহ অটল, রহমত শাহ, হাশমাতউল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, রশিদ খান, এএম গজনফর, নানগেয়ালিয়া খারোটে, ফজল হক ফারুকি।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট