,

পাকিস্তানের রেলস্টেশনে বিস্ফোরণ, নিহত ২৪

news-image

অনলাইন ডেস্ক : পাকিস্তানের কোয়েটা রেলস্টেশনে বিস্ফোরণের ঘটনায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। শনিবারের এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫৩ জন। কোয়েটার সিনিয়র সুপারিন্টেনডেন্ট অফ পুলিশ (এসএসপি) মোহাম্মদ বালোচ হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন। খবর ডনের।

তিনি বলেন, ঘটনাটি ‘আত্মঘাতী বিস্ফোরণ’ বলে মনে হচ্ছে। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত শুরু হয়েছে।

এসএসপি বালোচ সাংবাদিকদের বলেন, ঘটনাস্থলে প্রায় শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। বিস্ফোরণের সময় একটি ট্রেন পেশোয়ারের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য প্ল্যাটফর্মে প্রস্তুতি নিচ্ছিল।

এদিকে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এ বিস্ফোরণের দায় স্বীকার করেছে।

বেলুচিস্তান সরকারের মুখপাত্র শহিদ রিন্দ এক বিবৃতিতে বলেছেন, পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। বিস্ফোরণের প্রকৃতি তদন্ত করা হচ্ছে। বোম্ব ডিসপোজাল স্কোয়াড ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট