,

‘ট্রাম্পের প্রেসিডেন্সিতে সম্পর্কে বড় পরিবর্তন দেখছি না’

news-image

নিজস্ব প্রতিবেদক : ট্রাম্প প্রশাসন (ডোনাল্ড ট্রাম্প- রিপাবলিকান) এবং বাইডেন (জো বাইডেন-ডেমোক্র্যাট) প্রশাসনের মধ্যে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বড় কোনো পরিবর্তন হবে বলে মোটেও মনে করেন না অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা।

ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্সিতে বাংলাদেশের সঙ্গে সম্পর্কে কোনো প্রভাব পড়বে কিনা? জানতে চাওয়া হয় তৌহিদ হোসেনের কাছে। জবাবে উপদেষ্টা বলেন, আমাদের স্পিলিট করার প্রয়োজন নেই। আগামী দুই-তিন মাস দেখি। দুই মাস সময় তো আছে। তারপর উনি দায়িত্ব নেবেনে। দায়িত্ব নেওয়ার পর কী কী পদক্ষেপ নেন সেই অনুযায়ী আমাদের…উনি তো বলেন নাই বাংলাদেশের সঙ্গে ভালো করবেন বা খারাপ করবেন; কিছুই বলেন নাই।

তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক শুধু যে দলের ভিত্তিতে হয় তা তো না। আমাদের সঙ্গে বাইডেন প্রশাসনের যে সব বিষয় নিয়ে আলাপ চলছিল বা তাদের যেসব চাওয়া ছিল বা নেগোসিয়েশন হচ্ছিল সেগুলো কিন্তু এর পূর্ববর্তী ট্রাম্প প্রশাসনের সঙ্গেও ছিল। কাজেই এটা বলা ঠিক হবে না, ট্রাম্প প্রশাসন এবং বাইডেন প্রশাসনের মধ্যে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বড় কোনো পরিবর্তন হবে আমি মোটেও মনে করি না।

‘আমি দেখি, আমরা যোগাযোগ করার চেষ্টা করব। তারপর দেখা যাবে যে কি হয়।’ —যোগ করেন পররাষ্ট্র উপদেষ্টা।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট