,

হজের খরচ কমিয়ে প্যাকেজ ঘোষণা

news-image
নিজস্ব প্রতিবেদক : হজের নতুন প্যাকেজ ঘোষণা করেছে সরকার। ২০২৫ সালে সরকারি ব্যবস্থাপনায় দুটি হজ প্যাকেজ থাকবে। এর মধ্যে সর্বনিম্ন প্যাকেজ ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা নির্ধারণ করা হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) সচিবালয়ে এই প্যাকেজ ঘোষণা করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। এতে সরকারি ব্যবস্থাপনায় দুটির পাশাপাশি বেসরকারি ব্যস্থাপনায় একটি প্যাকেজ ঘোষণা করা হয়।
সরকারি সাধারণ হজ প্যাকেজ-১এর মূল্য ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা এবং প্যাকেজ-২এর মূল্য ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা নির্ধারণ করা হয়েছে। ২০২৪ সালে সরকারিভাবে হজের সাধারণ প্যাকেজ ছিল ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা আর বিশেষ হজ প্যাকেজ ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা।
আর বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ হজ প্যাকেজের মূল্য ধরা হয়েছে, ৪ লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা। তবে সাধারণ হজ প্যাকেজের পাশাপাশি অ্যাজেন্সিগুলো একটি অতিরিক্ত বিশেষ হজ প্যাকেজ ঘোষণা করতে পারবে বলেও জানান উপদেষ্টা।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১ জুন পবিত্র হজ পালিত হওয়ার কথা। ২০২৫ সালের হজে বাংলাদেশ থেকে যেতে পারবেন এক লাখ ২৭ হাজার ১৯৮ জন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট