,

২ জেলায় নতুন অতিরিক্ত জেলা প্রশাসক

news-image

নিজস্ব প্রতিবেদক : মাদারীপুর ও ঠাকুরগাঁও জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দুইজনকে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

উপসচিব মুহাম্মদ ইব্রাহীমের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, বর্ণিত কর্মকর্তাদের পুনরাদেশ না দেয়া পর্যন্ত তাদের নামের পাশে উল্লেখিত পদে নিয়োগ বা পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে পিরোজপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলির আদেশাধীন নরসিংদীর শিবপুরের উপজেলা নির্বাহী অফিসার শাহ্‌ মো. সজিবকে মাদারীপুরে এবং শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইনউদ্দিনকে ঠাকুরগাঁওয়ে নিয়োগ দেয়া হয়েছে। সেই সঙ্গে তাদের নিজ নিজ অধিক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ১০(২) ধারার বিধান অনুযায়ী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট