সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘সার্বভৌমত্ব রক্ষা’ করতে প্রস্তুত ইরান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। প্রায় দুইশ ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালানো হয়। তবে এর জবাব দিতে মরিয়া ইসরায়েল। যেকেনো সময় তেহরানে প্রতিশোধমূলক হামলা চালাতে পারে দখলদার বাহিনী।

এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলোচনা করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে ইসরায়েলি হামলার বিরুদ্ধে ‘সার্বভৌমত্ব রক্ষা’ করতে প্রস্তুত ইরান।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি বলেছেন, আগ্রাসনের জবাব দিতে ও সার্বভৌমত্ব রক্ষায় ইরান সম্পূর্ণ প্রস্তুত।

তিনি বলেন, ইরান যুদ্ধ বা উত্তেজনা চায় না, তবে আন্তর্জাতিক আইন মেনে আত্মরক্ষার অধিকার চর্চা করতে পারে।

এর আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্ট ইরানে কঠোর হামলার হুমিক দিয়েছেন।

এদিকে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর আরও দুই কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। দক্ষিণ লেবাননে বিমান হামলা চালিয়ে তাদের হত্যা করা হয়। এর আগে গত মাসের শেষের দিকে হিজবুল্লাহর শীর্ষ নেতা হাসান নাসরাল্লাহ নিহত হন। সে সময় হিজবুল্লাহ এক বিবৃতিতে নিশ্চিত করে যে, তাদের শীর্ষ নেতা হাসান নাসরাল্লাহ ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

স্কালোনির আক্ষেপ, ‘আরেকটি ট্রফি এনে দিতে পারলাম না’

শাপলা চত্বর হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, ভূমি কর্মকর্তা সাময়িক বরখাস্ত

আবার বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৩ হাজার টাকা ছাড়াল

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমার ইঙ্গিতে তেলের দাম হ্রাস

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’