,

মালয়েশিয়ায় কারখানায় বিস্ফোরণে তিন বাংলাদেশি শ্রমিক দগ্ধ

news-image

মালয়েশিয়ার এসআইএলসি শিল্প পার্কে একটি রাসায়নিক পণ্যের গুদামসহ চারটি কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে তিন বাংলাদেশি শ্রমিক দগ্ধ হয়েছেন।

স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে বিস্ফোরণের পর আগুন লাগে ওই কারখানাগুলোতে। বাংলাদেশি শ্রমিকরা দগ্ধ হলেও কারখানা থেকে বের হতে সক্ষম হন। যে তিন বাংলাদেশি দগ্ধ হয়েছেন তাদের শরীরের ৩০ শতাংশ পুড়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইস্কান্দার পুতেরি ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশনের অপারেশন কমান্ডার মোহাম্মদ ফয়েজ সুলেমান জানিয়েছেন, বেলা ১১টা ৩৩ মিনিটে তাদের এই অগ্নিকাণ্ডের বিষয়ে জানানো হয়।

চার ঘণ্টাতে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। কারখানা বা গুদামে পেইন্ট থিনার থাকায় তা থেকে আরও বিপদের আশঙ্কা রয়েছে। সূত্র : মালয় মেইল।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট