,

বিদ্যুৎ ও জ্বালানি পর্যালোচনায় জাতীয় রিভিউ কমিটির গণবিজ্ঞপ্তি

news-image

নিজস্ব প্রতিবেদক : বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০ (সংশোধিত ২০২১)-এর অধীন সম্পাদিত চুক্তিসমূহ পর্যালোচনার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক জাতীয় রিভিউ কমিটি গঠন করা হয়েছে।

উক্ত আইনের অধীন চুক্তিবদ্ধ দেশের বিদ্যুৎ ও জ্বালানি উৎপাদন ও সরবরাহকারী সংস্থা কর্তৃক দুর্নীতি সংক্রান্ত যে কোনো তথ্য-উপাত্ত, প্রমাণাদিসহ যে কোনো ব্যক্তি কমিটির ই-মেইলে ০৪/১০/২০২৪ হতে ৩১/১০/২০২৪ তারিখ পর্যন্ত জাতীয় রিভিউ কমিটিতে অভিযোগ দাখিল করতে পারবেন বলে গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। অত্র কমিটি কর্তৃক পরবর্তীতে প্রয়োজনবোধে অভিযোগ দাখিলকারী ও অভিযুক্ত ব্যক্তি বা তার প্রতিষ্ঠান বা সংস্থার সাথে যোগাযোগক্রমে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০ (সংশোধিত ২০২১)-এর অধীন সম্পাদিত চুক্তিসমূহের অধীনে নানাবিধ কার্যক্রম পরিচালনাকারী সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সংস্থাসমূহের সঙ্গে পৃথকভাবে যোগাযোগপূর্বক জাতীয় কমিটি প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও সহায়তা গ্রহণের উদ্যোগ গ্রহণ করবে বলে গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিদ্যুৎ ও জ্বালানি উৎপাদন ও সরবরাহকারী সংস্থা কর্তৃক দুর্নীতি সংক্রান্ত যে কোনো তথ্য-উপাত্ত, প্রমাণাদি ([email protected]) এই ই-মেইলে প্রেরণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

উক্ত গণবিজ্ঞপ্তিটি টেলিভিশন চ্যানেলসমূহের স্ক্রল আকারে প্রচারের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট