,

আশুলিয়ায় আজও শ্রমিক বিক্ষোভ, সড়ক অবরোধ

news-image

সাভার (ঢাকা) প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় বার্ডস গ্রুপের পোশাক কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন। এতে ভোগান্তিতে পড়েছেন নবীনগর-চন্দ্রা মহাসড়কে যাতায়াতকারী যাত্রীরা।

মঙ্গলবার (১ অক্টোবর) সকালে ১০টার দিকে দেখা যায়, নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইলে অবরোধ করে রেখেছেন বিক্ষুব্ধ শ্রমিকরা।

এর আগে সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল ও ডিওএইচএস পয়েন্টে সড়ক অবরোধ করেন ডংলিয়ন ও বার্ডস গ্রুপের কয়েক শতাধিক পোশাক শ্রমিক।

শ্রমিকরা বলেন, ২৭ আগস্ট বার্ডস গ্রুপের আরএনআর ফ্যাশন, বার্ডস গার্মেন্টস লিমিটেড, বার্ডস ফেডরেক্স লিমিটেড এক নোটিশের মাধ্যমে কারখানা বন্ধ ঘোষণা করে। সেসময় পুলিশ, সেনাবাহিনী ও মালিকপক্ষের উপস্থিতিতে সব পাওনা ৩০ সেপ্টেম্বরের মধ্যে পরিশোধ করা হবে বলে জানানো হয়। শ্রমিকরা বকেয়া বেতন ও সার্ভিস বেনিফিটসহ ক্ষতিপূরণের জন্য সোমবার সকালে কারখানায় এলে মালিকপক্ষ ফের ৩ মাসের সময় চায়। পরে শ্রমিকরা তাদের বকেয়া বেতনের টাকা ও সার্ভিস বেনিফিটসহ ক্ষতিপূরণ দ্রুত সময়ের মধ্যে পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করে রাখেন।

সাভার হাইওয়ে থানার ইনচার্জ আয়ূব আলী বলেন, শ্রমিকরা বিভিন্ন দাবিতে ২৪ ঘণ্টা ধরে নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ করে রেখেছেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

এ জাতীয় আরও খবর

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

সরকারি চাকরীজীবীরা কাজের সঙ্গে চুরিও করে: পরিবেশমন্ত্রী