,

বাংলাদেশকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন ভারত

news-image

নিজস্ব প্রতিবেদক : সাফ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে ভারত ২-০ গোলে বাংলাদেশকে হারিয়েছে তারা। এই টুর্নামেন্টের গ্রুপ পর্বে ভারত ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশকে।

ভারত দু’টি গোলই করেছে ম্যাচের দ্বিতীয়ার্ধে। ৫৮ মিনিটে কর্নার থেকে ভারত প্রথম লিড নেয়। ডান প্রান্ত থেকে করা কর্নার দুই ডিফেন্ডারের মধ্যে ভারতীয় ফুটবলার হেডে গোল করেন। বাংলাদেশের গোলরক্ষকের তাকিয়ে দেখা ছাড়া বিকল্প ছিল না।

বাংলাদেশ সেমিফাইনালে দুই গোলে পিছিয়ে পড়েও ম্যাচে ফিরেছিল। ফাইনালেও চেষ্টা ছিল সমতা আনার। খেলায় ফেরার সুযোগও পেয়েছিল। দুই বার গোলরক্ষককে বক্সের মধ্যে একা পেয়েও বল জালে পাঠাতে পারেনি বাংলাদেশ।

বাংলাদেশ সেমিফাইনালে ইনজুরি সময়ে সমতা এনেছিল। ফাইনালে ৬ মিনিট ইনজুরি সময় দেন রেফারি। তাই খানিকটা আশা ছিল বাংলাদেশের। তবে আজ ফাইনালে অবশ্য অন্য চিত্র হয়েছে। সমতা আনার পরিবর্তে ইনজুরি সময়ের চতুর্থ মিনিটে আরেকটি গোল হজম করে। বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে ভারত ২-০ গোলের লিড নিয়ে শিরোপা নিশ্চিত করে।

বাংলাদেশ দল আগামীকাল সকালে দেশে ফিরবে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট