,

বাফুফে নির্বাচনে অংশ নেবেন না কাজী সালাউদ্দিন

news-image

ক্রীড়া প্রতিবেদক : আগামী ২৬ অক্টোবর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন হবে। ওই নির্বাচনে অংশ নেবেন না সাবেক ফুটবলার ও বর্তমান বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। শনিবার এক সংবাদ সম্মেলন করে বিষয়টি জানিয়েছেন তিনি।

সালাউদ্দিন বলেন, বাফুফের যে নির্বাচন আসছে, ২৬ অক্টেবরে; আমি এই নির্বাচনে প্রতিযোগিতা করবো না। এটা আমার চূড়ান্ত সিদ্ধান্ত। এটা জানানোর জন্য এসেছি।

কাজী সালাউদ্দিন চার মেয়াদে বাফুফের সভাপতি হয়েছেন এবং ১৬ বছর দেশের ফুটবল তার হাতে ছিল। তিনি দায়িত্ব পালনের বিষয়ে বলেন, আমি চার মেয়াদে দায়িত্বে ছিলাম। সেজন্য নিজেকে খুব ভাগ্যবান মনে করি, যে এমন সুযোগ আমার জীবনে এসেছে।

সালাউদ্দিন জানান, ফিফার কাছে বাফুফের নির্বাচন পেছানোর জন্য চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু ফিফা তা নাকচ করে দিয়েছে। চিঠির উত্তরে ফুটবলের সর্বোচ্চ সংস্থা জানিয়েছে, নির্বাচক একদিনও পেছানো হবে না।

নির্বাচনে অংশ নিচ্ছেন না জানিয়ে বাফুফে সভাপতি আরও জানান, তিনি ১৬ বছর ফেডারেশনে ছিলেন। এই সময়ে তার সঙ্গে অনেক কিছু নিয়ে অনেকের ভুল বোঝাবুঝি হয়ে থাকতে পারে। তিনি কিছু মনে রাখছেন না এবং অন্যদেরও কিছু মনে না রাখার জন্য অনুরোধ করেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড