,

একদিনে আরও ৪৬৩ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ১

news-image

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু রোগীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। আর এই সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬৩ জন। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি মাসের ৮দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছেন ১৩ জন। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৪২৯ জন রোগী। এ মাসে গড়ে প্রতিদিন তিন শতাধিক রোগী শনাক্ত হয়েছেন। জুলাই মাসে মৃত্যু হয়েছিল ২৭ জন এবং শনাক্ত ছয় হাজার ৫২১ জন, জুন মাসে মৃত্যু ১২ জন এবং শনাক্ত দুই হাজার ৬৬৯ জন, মে মাসে মৃত্যু আটজন এবং শনাক্ত ৭৯৮ জন। আর এপ্রিলে মৃত্যু ১২ জন এবং শনাক্ত হয় ৬৪৪ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৬ জন। আর মোট রোগী শনাক্ত হয়েছেন ১৫ হাজার ৬৭০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গু সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। এখানে ৫৮ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম সিটির বাইরে মৃত্যু হয়েছে ১১ জন, বরিশাল সিটির বাইরে মারা গেছেন ১০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে আটজন, খুলনায় চারজন, ঢাকা সিটির বাইরে তিনজন, চট্টগ্রাম সিটি ও ময়মনসিংহ সিটিতে একজন করে মারা গেছেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট