,

স্বামী-সন্তানসহ শিরীন শারমিন চৌধুরীর ব্যাংক হিসাব তলব

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের সদ্য সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং তার স্বামী ও সন্তানসহ পাঁচজনের ব্যাংক হিসাব তলব করেছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠানো বিএফআইইউয়ের চিঠিতে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী, তার স্বামী সৈয়দ ইশতিয়াক হোসাইন, তাদের পুত্র সৈয়দ এবতেশাম রফিক ও মেয়ে লামিসা শিরীন হোসাইন এবং মো. শফিউল ইসলামের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে। চিঠিতে তাদের বাবা-মায়ের নাম ও জাতীয় পরিচয়পত্রের নম্বর এবং জন্মতারিখ উল্লেখ করা হয়েছে।

চিঠিতে শফিউল ইসলামের পেশা হিসেবে সরকারি চাকরি ও ‘দি সুবহানা ট্রেডার্সের স্বত্বাধিকারী’ উল্লেখ করা হয়েছে।

শিরীন শারমিন চৌধুরী রংপুর-৬ (পীরগঞ্জ) আসন থেকে দ্বাদশ জাতীয় নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে ২০১৪ সালের উপনির্বাচন এবং ২০১৮ সালের একাদশ জাতীয় নির্বাচনেও ওই আসন থেকে এমপি নির্বাচিত হন তিনি। আবদুল হামিদ রাষ্ট্রপতি নির্বাচিত হলে ২০১৩ সালের ৩০ এপ্রিল তাকে স্পিকার নির্বাচিত করা হয়। এরপর টানা তিনি এ দায়িত্বে ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯