,

ড. ইউনূস তো আমাদেরই: বিএনপি মহাসচিব

news-image

অনলাইন প্রতিবেদন : অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পাওয়া নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে নিজেদের মনোনীত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘ড. ইউনূস তো আমাদেরই… ছাত্রদের, আমাদের মনোনীত ব্যক্তি যাকে আমরা গোটা জাতির পক্ষ থেকে দায়িত্ব দিয়েছি যে এই ইন্টেরিম গভর্মেন্টের দায়িত্ব তিনি পালন করবেন।’

বৃহস্পতিবার বাংলাদেশ অর্থোপেডিক হাসপাতালে আহতদের দেখতে গিয়ে বিএনপি মহাসচিব সাংবাদিকদের এসব কথা বলেন।

এই গোটা সমস্যার মূল হিসেবে ‘গণতন্ত্রের অভাব’কে দায়ী করে সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনা ড. মুহাম্মদ ইউনূসের প্রধান কাজ হিসেবে বর্ণনা করেন ফখরুল।

তিনি বলেন, ‘যত দ্রুত তিনি গণতন্ত্র ফিরিয়ে আনতে পারবেন তত তিনি সাফল্য অর্জন করবেন… অতিদ্রুত নির্বাচনের মধ্যদিয়ে গণতান্ত্রিক সরকারে প্রত্যাবর্তন করতে হবে।’

এ ছাড়া আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা এবং অর্থনীতিকে সচল রাখার উদ্যোগের কথাও বলেন ফখরুল।

 

এ জাতীয় আরও খবর

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের