সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যত দ্রুত গণতন্ত্র ফেরাতে পারবেন তত দ্রুত ড. ইউনূস সফল হবেন: ফখরুল

news-image

অনলাইন প্রতিবেদক : অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস যত দ্রুত গণতন্ত্র ফেরাতে পারবেন, তত দ্রুত তিনি সফল হবেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পঙ্গু হাসপাতালে কোটা সংস্কার আন্দোলনে আহতদের খোঁজখবর নিতে গিয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ড. ইউনূস ছাত্রদের, আমাদের মনোনীত ব্যক্তি। গোটা জাতি তাকে দায়িত্ব দিয়েছে। তার মতো সফল মানুষ, যোগ্য নেতৃত্বে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবেন।

চলমান সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, এ সমস্যার মূল হচ্ছে গণতন্ত্রের অভাব। যত দ্রুত ড. ইউনুস গণতন্ত্র ফেরাতে পারবেন তত দ্রুত তিনি সফল হবেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে হবে, অতি দ্রুত গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা ফেরাতে হবে, অর্থনীতি রক্ষা করতে হবে। আমরা বলেছি তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হবে।

মির্জা ফখরুল বলেন, পঙ্গু হাসপাতাল থেকে আমাদের যে তালিকা দেওয়া হয়েছে তার মধ্যে গত ২৮ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত যতজন গুলিবিদ্ধ হয়ে ভর্তি হয়েছেন, তার মধ্যে ৪১৭ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। এখনো ১২৪ জন ভর্তি রয়েছেন। ১০-১৫ জন তাদের পা হারিয়েছেন, তিনজন মারা গেছেন। অসংখ্য ছাত্র, শ্রমিক আহত হয়েছে। এ দৃশ্য দেখার মতো নয়। ছোট ছোট শিশু, তারা আহত হয়েছে। ছাত্র এবং রাজনৈতিক দলগুলোর আন্দোলনে স্বৈরাচার সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। আমি ছাত্রদের স্যালুট, অভিবাদন জানাই।

 

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি