,

সারা দেশে বিজিবির টহল জোরদার

news-image

নিজস্ব প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আজ শুক্রবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে গণমিছিল করেছেন আন্দোলনকারীরা। এতে একাধিক স্থানে সংঘর্ষ, ভাঙচুর এবং গুলিবিদ্ধের খবর পাওয়া গেছে। হবিগঞ্জে এক পথচারী নিহত হয়েছেন।

এদিকে আগামীকাল শনিবার বিক্ষোভ এবং পরদিন রবিবার থেকে ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা।

ফলে দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে রাজধানীসহ সারা দেশে বিজিবি টহল জোরদার করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, রাজধানীর সচিবালয়, আগারগাঁও, ডিপ্লোম্যাটিক জোন, শাহবাগ জাতীয় জাদুঘর, কাকরাইল মোড়, নাইটিঙ্গেল মোড়, উত্তরা, মতিঝিল শাপলা চত্বর, সায়েন্সল্যাব, নীলক্ষেত, মোহাম্মদপুর-বসিলা এলাকায় টহল জোরদার করেছে বিজিবি। পরিস্থিতি বিবেচনায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সতর্ক অবস্থায় মোতায়েন ও টহলে থাকবে বিজিবি।

এদিকে আগামী রবিবার (৪ আগস্ট) থেকে লাগাতার ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

এর আগে আগামীকাল শনিবার (৩ আগস্ট) সারা দেশে বিক্ষোভ মিছিল করবে তারা।শুক্রবার (২ আগস্ট) রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট