,

ডিবি থেকে হারুনকে বদলি

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদকে গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন অতিরিক্ত কমিশনার মহা. আশরাফুজ্জামান।

বুধবার ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়।

হারুন অর রশীদকে ডিএমপি সদর দপ্তরের ক্রাইম অ্যান্ড অপারেশন্স বিভাগে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হওয়া অতিরিক্ত কমিশনার মহা. আশরাফুজ্জামান লজিস্টিক, ফিন্যান্স অ্যান্ড প্রক্রিউরমেন্টের দায়িত্বে ছিলেন।

ওই আদেশেই ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) খ. মহিদউদ্দিনকে অতিরিক্ত কমিশনার হিসেবে লজিস্টিক, ফিন্যান্স অ্যান্ড প্রক্রিউরমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০২২ সালের জুলাইয়ে ডিবিতে এ কে এম হাফিজ আক্তারের স্থলাভিষিক্ত হন হারুন অর রশীদ। তিনি ২০২১ সালের মে’তে যুগ্ম কমিশনার হিসেবে গোয়েন্দা বিভাগে পদায়ন পান।

এর আগে, ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার এবং নারায়ণগঞ্জ ও গাজীপুরে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯