,

রপ্তানি বাড়াতে পূর্ব ভারতের বন্দরে নজর ঢাকার

news-image

নিউজ ডেস্ক : পণ্য রপ্তানি বাড়াতে পূর্ব ভারতের বন্দরগুলোর দিকে নজর দিচ্ছে বাংলাদেশ। নতুন বাণিজ্য সুবিধা পেতে ঢাকার একটি প্রতিনিধি দল ইতোমধ্যে কলকাতা সফর করেছে। ভারতের এসব বন্দর ব্যবহার করে বাংলাদেশ কম খরচ ও সময়ে বাণিজ্য করতে পারবে। তাছাড়া দু’দেশের সামুদ্রিক সংযোগে খুলবে নতুন দুয়ার। পিটিআইর বরাত দিয়ে খবরটি দিয়েছে দ্য ইকোনমিক টাইমস।

নৌ-পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এস এম মোস্তফা কামালের নেতৃত্বে বাংলাদেশের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, বেসরকারি স্টেকহোল্ডার এবং বন্দরগুলোর প্রতিনিধিদের সমন্বয়ে ১৩ সদস্যের প্রতিনিধি দল গত ৯ থেকে ১২ জুলাই সফরে কলকাতার শ্যামা প্রসাদ মুখার্জি বন্দর (এসএমপি) পরিদর্শন করে। প্রতিনিধিদলটি তামিলনাড়ুর চেন্নাই, বিশাখাপত্তনম এবং অন্ধ্রপ্রদেশের কৃষ্ণপত্তনম বন্দরও পরিদর্শন করেছে।

সফরের লক্ষ্য, ভারতের কৌশলগত অবস্থান ও অবকাঠামোকে কাজে লাগিয়ে বাংলাদেশ এসএমপি বন্দরের মাধ্যমে তৃতীয় কোনো দেশে বাংলাদেশের পণ্য রপ্তানি করতে চায়। এজন্য রপ্তানি পণ্য পরিবহনের সম্ভাব্যতা মূল্যায়ন করতে প্রতিনিধি দলটি ভারত সফর করে।

বিশ্লেষণে বলা হচ্ছে, বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে পণ্যজট লেগেই থাকে। এই জট নিরসনে বাংলাদেশ-ভারত প্রোটোকল রুটগুলো ব্যবহার করতে চায় ঢাকা। এ কারণে ভারতীয় বন্দর ব্যবহারের সুযোগ গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিনিধি দলটি এসএমপি বন্দরের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছে। তাদের মধ্যে ট্রান্সশিপমেন্টের জন্য ভারতীয় বন্দর ব্যবহারের সুযোগ-সুবিধা নিয়ে আলোচনাও হয়েছে।

এসএমপি বন্দরের ডেপুটি চেয়ারম্যান সম্রাট রাহি বলেন, শ্রীলঙ্কার কলম্বো বন্দরের চেয়ে চট্টগ্রাম থেকে কলকাতার এসএমপি বন্দর ব্যবহার বাংলাদেশের জন্য লাভজনক হবে। বৈঠকে এসএমপি বন্দরের চেয়ারম্যান রথেন্দ্র রমন, হলদিয়া ডকসের ডেপুটি চেয়ারম্যান এ কে মেহরাসহ ভারতের অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি দলটির সফর ছিল ২০২৩ সালের ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত শিপিং সেক্রেটারি পর্যায়ে বৈঠকের ফলোআপ হিসেবে। সফরের ফল নিয়ে দু’দেশের কর্তৃপক্ষ আশাবাদী, যা দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক জোরদার করবে। তাছাড়া এই প্রচেষ্টার মাধ্যমে দুই দেশের মধ্যে সামুদ্রিক সংযোগে খুলবে নতুন দুয়ার।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না