বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তেলের দাম বৃদ্ধি নিয়ে ক্ষোভ জামায়াত আমিরের

news-image
অনলাইন ডেস্ক : জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তকে জনগণের প্রতি অন্যায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার দাবি, জনমত ও সংসদীয় আলোচনা এড়িয়ে হঠাৎ করে তেলের দাম বাড়ানো হয়েছে, যা সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে।

মঙ্গলবার সিলেট সদর উপজেলার এক শিশুহত্যার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। শফিকুর রহমান অভিযোগ করেন, অল্প সময়ের ব্যবধানে আবারও তেলের দাম বাড়ানো হয়েছে। বাজেট অধিবেশন সামনে থাকলেও বিষয়টি সেখানে আলোচনা না করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমির বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী পরিস্থিতির উন্নতি ঘটছে না। নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও দেশের মানুষের অধিকার ও ন্যায়বিচারের দাবিতে তাদের রাজনৈতিক সংগ্রাম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সিলেটে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার পর হত্যার ঘটনায় বিচার প্রক্রিয়ার ধীরগতির সমালোচনা করে তিনি দ্রুত চার্জশিট দাখিল এবং বিচার সম্পন্নের দাবি জানান। একই সঙ্গে তিনি বলেন, এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে সমাজে অপরাধপ্রবণতা আরও বাড়তে পারে।

শফিকুর রহমানের মতে, শিশু ও নারী নির্যাতনের ঘটনাগুলোর দ্রুত বিচার নিশ্চিত করা জরুরি, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করতে সাহস না পায়।

উল্লেখ্য, গত ৬ মে সিলেট সদর উপজেলার ওই শিশু নিখোঁজ হয়। দুই দিন পর বাড়ির কাছের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় গ্রেপ্তার হওয়া এক ব্যক্তি আদালতে দেওয়া জবানবন্দিতে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।

এ জাতীয় আরও খবর

প্রাথমিক বিদ্যালয়ে যুক্ত হচ্ছে ‘শিল্প ও সংস্কৃতি’ বই

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, সন্দেহজনক আক্রান্ত ৯৪৫

সরকার ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে

শূন্য পদে নিয়োগ দ্রুত শুরু হবে: প্রধানমন্ত্রী

টিকার অভাবে হামের প্রাদুর্ভাব: জড়িতদের আইনের আওতায় আনার দাবি

প্রত্যেক উপজেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু হবে

প্রত্যেক উপজেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু হবে

সালমান শাহর লাশ উত্তোলন, পুনঃময়নাতদন্ত অনুমোদন

লালন মাজারে মাদকমুক্ত উদ্যোগ আছে কি?

জনকল্যাণ ও কর্মসংস্থানে গুরুত্ব পাচ্ছে বাজেট

৫ জেলায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড

অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি