,

ভোলায় চিরনিদ্রায় তোফায়েল আহমেদ

news-image
ভোলা প্রতিনিধি : বর্ষীয়ান রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের সংগঠক এবং সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদকে রাষ্ট্রীয় মর্যাদায় নিজ জেলা ভোলায় দাফন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে একাধিক জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।

সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোরালিয়া গ্রামে মা-বাবা ও প্রয়াত স্ত্রীর কবরের পাশে তার শেষ আশ্রয়স্থল নির্ধারণ করা হয়। পরিবারের সদস্য, স্বজন ও রাজনৈতিক সহযোদ্ধাদের উপস্থিতিতে সম্পন্ন হয় দাফন কার্যক্রম।

দুপুরে হেলিকপ্টারে করে তার মরদেহ ভোলায় আনা হয়। পরে কঠোর নিরাপত্তার মধ্যে মরদেহ নেওয়া হয় ভোলা সরকারি স্কুল মাঠে। সেখানে তাকে গার্ড অব অনারের মাধ্যমে রাষ্ট্রীয় সম্মান জানানো হয় এবং অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সর্বস্তরের বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

পরে মরদেহ নিয়ে যাওয়া হয় তার গ্রামের বাড়ি পূর্ব কোরালিয়ায়। বাড়ির সামনে অনুষ্ঠিত হয় তৃতীয় জানাজা। সেখানেও সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশের রাজনীতি ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখা এই প্রবীণ নেতাকে শেষ বিদায় জানাতে এলাকাজুড়ে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। অনেকেই আবেগঘন পরিবেশে তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

উল্লেখ্য, সোমবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তোফায়েল আহমেদ। একই দিন সন্ধ্যায় ঢাকার ধানমন্ডির তাকওয়া মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে