বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতিসংঘে ইতিহাস গড়লেন খলিলুর

news-image
কূটনৈতিক প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত ভোটে তিনি বিজয় অর্জন করেন।

নির্বাচনে অংশ নেওয়া ১৯০টি সদস্য রাষ্ট্রের মধ্যে ৯৯টি দেশের সমর্থন পান ড. খলিলুর রহমান। তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের আন্দ্রেয়াস এস কাকৌরিস পান ৯১টি ভোট।

ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের সভাপতি ও জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক। এ সময় উপস্থিত ছিলেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

ফলাফল ঘোষণার মুহূর্তে সাধারণ পরিষদের কক্ষে উপস্থিত ছিলেন ড. খলিলুর রহমান। বিজয়ের খবর শোনার পর তাকে দুই হাত তুলে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখা যায়। পরে নবনির্বাচিত সভাপতি হিসেবে তিনি সংক্ষিপ্ত বক্তব্যও দেন।

এই নির্বাচনের মাধ্যমে চার দশক পর আবারও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্বে বাংলাদেশের একজন প্রতিনিধি নির্বাচিত হলেন। এর আগে ১৯৮৬ সালে সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও রাজনীতিবিদ হুমায়ুন রশিদ চৌধুরী।

আগামী ৮ সেপ্টেম্বর ৮১তম অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এরপর ২২ সেপ্টেম্বর বিশ্বনেতাদের অংশগ্রহণে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জাতিসংঘের আঞ্চলিক রোটেশন পদ্ধতি অনুযায়ী এবার সভাপতির পদটি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য নির্ধারিত ছিল। সেই আসনে বাংলাদেশ ও সাইপ্রাস প্রতিদ্বন্দ্বিতা করে, যেখানে শেষ পর্যন্ত জয় পায় বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

প্রাথমিক বিদ্যালয়ে যুক্ত হচ্ছে ‘শিল্প ও সংস্কৃতি’ বই

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, সন্দেহজনক আক্রান্ত ৯৪৫

সরকার ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে

শূন্য পদে নিয়োগ দ্রুত শুরু হবে: প্রধানমন্ত্রী

টিকার অভাবে হামের প্রাদুর্ভাব: জড়িতদের আইনের আওতায় আনার দাবি

প্রত্যেক উপজেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু হবে

প্রত্যেক উপজেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু হবে

সালমান শাহর লাশ উত্তোলন, পুনঃময়নাতদন্ত অনুমোদন

লালন মাজারে মাদকমুক্ত উদ্যোগ আছে কি?

জনকল্যাণ ও কর্মসংস্থানে গুরুত্ব পাচ্ছে বাজেট

৫ জেলায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড

অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি