,

অনন্ত-রাধিকার বিয়েতে বচ্চন পরিবারকে এড়িয়ে চললেন ঐশ্বরিয়া

news-image

বিনোদন ডেস্ক : ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানির সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন বীরেন মার্চেন্টের কন্যা রাধিকা মার্চেন্ট। প্রাক-বিবাহ অনুষ্ঠান থেকে বিয়ে, কয়েক মাস ধরে আলোচনায় আম্বানি পরিবার। বিশ্বের বড় বড় তারকা থেকে রাজনীতিবিধ, ব্যবসায়ী—আম্বানির ডাকে এক হয়েছিলেন সবাই। গতকাল শুক্রবার বিয়ের অনুষ্ঠানে বসেছিল তারার হাট। এদিন বিয়ের আসরে সপরিবারে আসেন অমিতাভ বচ্চন। কিন্তু পরিবারের বাকিরা একসঙ্গে থাকলেও, পুরো আয়োজনে তাঁদের সঙ্গে দেখা যায়নি ঐশ্বরিয়া ও আরাধ্যকে।

ছেলে অভিষেক বচ্চন, মেয়ে শ্বেতা বচ্চন নন্দা, নাতনি নব্য নভেলি নন্দাসহ পুরো পরিবার নিয়ে জয়া বচ্চন ও অমিতাভ বচ্চন হাজির হন রাধিকা-অনন্তর বিয়ের রেড কার্পেটে। ছেলে অভিষেক আর নাতনি নব্য নভেলি নন্দার সঙ্গে রং মিলিয়ে পোশাক পরেছিলেন বাবা অমিতাভ। সবাই সেজে ছিলেন সোনালি রঙের পোশাকে। মেয়ে শ্বেতাও গোলাপি ও সোনালি রঙের লেহেঙ্গায় সেজে উঠেছিলেন। অন্যদিকে, জয়ার পরনে ছিল সোনালি জরির কাজ করা লাল–কালো শাড়ি।

পুরো পরিবারকে একসঙ্গে দেখা থাকলেও এদিন অনুষ্ঠানে আলাদা করে মেয়ের হাত ধরেই এসে হাজির হন ঐশ্বরিয়া। পাপারাজ্জির সঙ্গে মেয়েকে নিয়ে পোজও দিয়েছেন অভিনেত্রী। পুরো অনুষ্ঠানে বচ্চন পরিবারের সঙ্গে দূরত্ব বজায় রেখেই চলেন তিনি।

সোনালি জরির কাজ করা লাল সালোয়ার স্যুট ছিল ঐশ্বরিয়ার পরনে। চুল খোলা রেখে মাথায় পরেছিলেন টিকলি, সঙ্গে বেছে নিয়েছিলেন মানানসই গয়না ও লাল ভেলভেটের হ্যান্ডব্যাগ। বেশ জমকালো সাজে ধরা দিয়েছিলেন তিনি। অন্যদিকে, মেয়ে আরাধ্য পরেছিল আকাশি রঙের সালোয়ার স্যুট। তাঁদের আলাদা করে আসা বচ্চন পরিবারে ভাঙনের গুঞ্জনকে আরও যেন উসকে দিল।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট