,

লন্ডন থেকে ফিরতেই জল্পনা, ‘স্ফীতোদর’ কোথায় ক্যাটরিনার!

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ কি মা হতে চলেছেন? বহুদিন ধরেই নেটদুনিয়ায় এ নিয়ে চলছে জল্পনা। এসবের মাঝেই অভিনেত্রী লন্ডনে গিয়ে নিজের পরিবারের সঙ্গে বেশ কিছুদিন সময় কাটিয়েছেন।

মুম্বাই থেকে লন্ডনে গিয়ে ক্যাটরিনার সঙ্গে দেখা করেন আসেন স্বামী ভিকি কৌশলও। তখনই নেটিজেনরা নিশ্চিত হন, এই তারকা দম্পতির সংসারে আসছে নতুন অতিথি।

কিন্তু সকল জল্পনায় জল ঢেলে দিলেন স্বয়ং ক্যাটরিনা। অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জনের মধ্যেই অভিনেত্রী লন্ডন থেকে দেশে ফিরেছেন। বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছেন তিনি।

এদিন ক্যাটরিনার পরনে ছিল কালো শার্ট, কালো প্যান্ট আর লম্বা কালো কোট। চোখে কালো রোদচশমা। বিমানবন্দর থেকে বেরিয়ে এসে গাড়িতে উঠে পড়েন ক্যাটরিনা।

এরপরই নেটিজেনদের প্রশ্ন, কোথায় অভিনেত্রীর স্ফীতোদর? তাহলে কি অন্তঃসত্ত্বা হওয়ার খবর গুঞ্জন? ভিডিও দেখে নেটিজেনরা বলছেন, ‘ক্যাটরিনার স্ফীতোদর কোথায়? মোটেই অন্তঃসত্ত্বা নন অভিনেত্রী।’’

তবে অন্য এক দলের দাবি, ক্যাটরিনা এমনভাবে পোশাক পরেছেন যে স্ফীতোদর ঢাকা পড়েছে। সাধারণত কালো পোশাক পরলে শরীরের ভাঁজ বোঝা যায় না। সেজন্যই ক্যাটরিনা কালো রং বেছে নিয়েছেন।

ক্যাটরিনার এই সাজও পছন্দ করেছেন অনেকেই। অভিনেত্রীর এক অনুরাগী মন্তব্য করেছেন, ‘ক্যাটরিনা অন্তঃসত্ত্বা নন বোঝাই যাচ্ছে। কিন্তু সব সময়ের মতোই তাকে দেখতে সুন্দর লাগছে। লন্ডন থেকে ছুটি কাটিয়ে ফিরেছেন অভিনেত্রী। বাকি সবটাই জল্পনা।’

দীপিকা পাডুকোন মা হতে চলেছেন, এই খবর ছড়িয়ে পড়ার পরেই ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়ে জল্পনা তৈরি হয়। এমনও অনেকে বলেন, লন্ডনেই হয়তো সন্তানের জন্ম দেবেন তিনি।

বিয়ের সময়েও গোপনীয়তা বজায় রেখেছিলেন ক্যাটরিনা। সন্তানধারণের ক্ষেত্রেও অন্যথা হবে বলে মনে করেননি নেটাগরিকরা। কিন্তু সেই সব আশায় জল ঢেলে দিলেন ক্যাটরিনা নিজেই।

উল্লেখ্য, শ্রীরাম রাঘবনের ‘মেরি ক্রিসমাস’ ছবিতে শেষ দেখা গিয়েছিল অভিনেত্রীকে। আগামী দিনে তার হাতে রয়েছে ‘জি লে জ়ারা’।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট