,

বিয়ের পর আমার কাজের মান ভালো হয়েছে

news-image

বিনোদন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। এরপর ভক্তদের উপহার দিয়েছেন বিভিন্ন নাটক ও টেলিফিল্ম।

গত বছর বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাতে শেখ রেহানার ভূমিকায় অভিনয় করেন বড় পর্দায় পদার্পণ করেন সাবিলা।

সম্প্রতি গণমাধ্যমে এক সাক্ষাৎকারে সাবিলা বলেন, বিয়ের পরে আমার কাজের মান আগের চেয়ে ভালো হয়েছে। আগে বাবা-মা বা পরিবার থেকে উৎসাহ দিত আর এখন নেহাল আমাকে উৎসাহ দেয়। নাটকে এখন আগের তুলনায় কাজ কিছুটা কম করা হচ্ছে। এরপরও চেষ্টা করছি ভালো ও ভিন্ন গল্প নিয়ে কাজ করতে।

নতুন সিনেমার বিষয়ে অভিনেত্রী বলেন, আমার সাথে কথা চলছে একটা সিনেমা নিয়ে হয়ত এ বছরই সেটার শুটিং হতে পারে। কোন ধরনের সিনেমার তার গল্প ও কো-আর্টিস্ট হিসেবে কে থাকবে ফাইনাল অ্যানাউন্স হওয়ার পরে তা বিস্তারিত আপনাদের জানিয়ে দেওয়া হবে।

তিনি বলেন, প্রতি ঈদে ভালো ভালো সিনেমা আসছে। এটা দর্শকদের পাশাপাশি আর্টিস্টদের জন্য একটা ভালো খবর। এর কারণে আমরাও ভালো ভালো গল্পে কাজ করার সাহস পাচ্ছি। আর আমি চেষ্টা করি প্রতি ঈদে হলে গিয়ে নতুন সিনেমা গুলো দেখার।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট