শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংসারের ইতি টেনে দুধ দিয়ে গোসল করলেন রুবেল ফকির

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : সালিশি বৈঠকের মাধ্যমে সংসারের ইতি টেনে দুধ দিয়ে গোসল করেছেন রুবেল ফকির (৩৫) নামের এক অটোরিকশা চালক।টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুড়াগাছা ইউনিয়নের চাপাইদ গ্রামে গত রবিবার বিকেলে ঘটেছে এ ঘটনা।

জানা যায়, ২০২১ সালের ২৭ মে পরিবারের সম্মতিতে উপজেলার কুড়াগাছা ইউনিয়নের চাপাইদ গ্রামের হাসমত আলী ফকিরের ছেলে রুবেল ফকিরের সঙ্গে একই উপজেলার কুড়াগাছা উত্তরপাড়া গ্রামের সুরুজ আলীর মেয়ে রুমি আক্তারের (৩০) বিয়ে হয়। তবে সংসার জীবন শুরুর আগে উভয়েরই বিয়ে হয়েছিল। তাদের দুজনের সংসারেই একটি করে ছেলে সন্তান রয়েছে।

রুবেল বিয়ের পর থেকেই দুই সন্তানকে নিয়ে সংসার জীবন অতিবাহিত করছিলেন। কিছুদিন যাওয়ার পর থেকেই রুমি নিজের সন্তানের যত্ন নিলেও তার সন্তানের প্রতি অবহেলা শুরু করেন। বিষয়টি রুবেলের নজরে এলে সংসারে মনোমালিন্য শুরু হয়। এ নিয়ে দাম্পত্য কলহ দিনদিন বাড়তে থাকে। এ নিয়ে একাধিকবার সালিশি বৈঠক হলেও কোনো সমাধান হয়নি।

সম্প্রতি একে অপরের প্রতি নানা অভিযোগ তুলতে শুরু করেন। এক পর্যায়ে রুবেল রুমির সন্তানকে বাড়িতে রাখতে অসম্মতি জানান। এ নিয়ে তাদের দ্বন্দ্ব আরও প্রকট হয়। নিত্য কলহে সংসারে অশান্তি নেমে আসে। অবশেষে রবিবার কুড়াগাছা ইউনিয়নের চাপাইদ গ্রামে স্থানীয় মাতাব্বরদের উপস্থিতিতে সালিশি বৈঠক হয়। ওই বৈঠকে রুবেল রুমিকে এক লাখ ৩৫ হাজার টাকা দেওয়ার শর্তে তাদের দাম্পত্য জীবনের ইতি টানেন।

সালিশি বৈঠকে রুবেল নগদ এক লাখ টাকা পরিশোধ করেন। বাকি ৩৫ হাজার টাকা দ্রুততম সময়ে পরিশোধ করার প্রতিশ্রুতি দেন। পরে বৈঠক শেষে রুবেল ফকির বাড়িতে গিয়ে পানির সঙ্গে দুধ মিশিয়ে গোসল করে মুক্তির স্বাদ গ্রহণ করেন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানতে চাইলে রুবেল বলেন, ‘শান্তির আশায় গড়া সংসারে অশান্তি নেমে এসেছিল। সালিশ, সালিশ, সালিশ আর ভালো লাগে না। অবশেষে উভয়ের সম্মতিতে সংসারে ইতি টেনে প্রশান্তি পাচ্ছি।’

গতকাল সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন সালিশি বৈঠকের মাতব্বর আব্দুল মান্নান ও ওসমান আলী। তারা জানান, অটোরিকশা চালক রুবেল ও রুমির সম্মতিতেই তাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে।

এ বিষয়ে কুড়াগাছা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ফজলুল হক সরকার জানান, বিষয়টি তার জানা নেই।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ