,

১২ দিনে ৩১৭ কিমি হেঁটে বঙ্গবন্ধুর সমাধিতে তিনি

news-image

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে দীর্ঘ ১২ দিন ৩১৭ কিলোমিটার পথ হেঁটে টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন ময়মন‌সিংহ জেলার ফুলপুর উপ‌জেলার মো. মোস্তফা (৭১)। গতকাল শুক্রবার দুপু‌রে তি‌নি জা‌তির পিতার সমা‌ধি‌তে পৌঁছান। এর পর কিছু সময় বিশ্রাম নি‌য়ে বঙ্গবন্ধুর সমা‌ধি সৌধ বে‌দি‌র সাম‌নে দাঁ‌ড়ি‌য়ে ফা‌তেহা পাঠ ও মোনাজাত ক‌রেন। এ সময় ছে‌লে মো. ম‌নিরুজ্জামানও তার স‌ঙ্গে ছি‌লেন।

এর আগে গত ৮ আগস্ট বিকেলে ময়মনসিংহের ফুলপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে হেঁটে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন এই বৃদ্ধ। মোস্তফা ফুলপুর উপজেলার সাহাপুর গ্রামের বাসিন্দা।

জানা গেছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার প্রতিবাদ স্বরূপ ২৫ বছর জুতা পরিধান করেননি মোস্তফা। এমনকি বিয়েও করেছিলেন খালি পায়ে। পরে বঙ্গবন্ধু হত্যার বিচারের রায় ঘোষণা করা হলে পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য ও ভাষা সৈনিক মরহুম এম শামছুল হক তাকে জুতা উপহার দিয়েছিলেন। তারপর থেকে তিনি জুতা পরিধান করা শুরু করেন।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির