,

টানা বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী

news-image

রাজধানী ঢাকায় টানা ভারী বৃষ্টিতে বিভিন্ন সড়ক ও নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। শুক্রবার সকাল থেকে নিউমার্কেট, আজিমপুর, ধানমন্ডি, কারওয়ান বাজার, ফার্মগেট, মতিঝিল, কাকরাইল, শান্তিনগর, মালিবাগ ও মিরপুরসহ বিভিন্ন এলাকায় পানি জমে যান চলাচল ব্যাহত হয়।

অনেক সড়কে হাঁটুপানি জমে যাওয়ায় পথচারী, রিকশাচালক, শ্রমজীবী ও জরুরি কাজে বের হওয়া মানুষ দুর্ভোগে পড়েন। কোথাও কোথাও পানির কারণে যানবাহন বিকল হয়ে যানজট সৃষ্টি হয়। ব্যবসাপ্রতিষ্ঠানেও এর প্রভাব পড়ে; কিছু দোকান ও মার্কেটে পানি ঢুকে ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজারসহ ১৯ জেলার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল শনিবার পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া, বজ্রপাত এবং ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

এ জাতীয় আরও খবর

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের