,

বান্দরবানের পর্যটনকেন্দ্র বন্ধ থাকবে ১৫ জুলাই পর্যন্ত

news-image

অনলাইন ডেস্ক : টানা ভারী বর্ষণ ও প্রতিকূল আবহাওয়ার কারণে বান্দরবান জেলার সব পর্যটনকেন্দ্র আগামী ১৫ জুলাই পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

শুক্রবার (১০ জুলাই) জেলা প্রশাসক সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ৮ জুলাইয়ের নির্দেশনায় ১০ জুলাই পর্যন্ত পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছিল। তবে চলমান বৃষ্টি, যোগাযোগ ব্যবস্থার ঝুঁকি এবং পাহাড়ধসের আশঙ্কা বিবেচনায় নিষেধাজ্ঞার সময়সীমা বাড়ানো হয়েছে।

জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের কারণে জেলার বিভিন্ন এলাকায় যোগাযোগ ব্যবস্থা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, বন্ধের সময় জেলার সব পর্যটন স্পট, ঝরনা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক এবং ট্যুর অপারেটরদের প্রবেশ নিষিদ্ধ থাকবে।

এদিকে বন্যাকবলিত এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহে কাজ করছে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ। পাশাপাশি জেলা প্রশাসন সবাইকে সতর্ক থাকার এবং সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।

প্রসঙ্গত, বৈরী আবহাওয়া ও সম্ভাব্য দুর্যোগের ঝুঁকি বিবেচনায় গত ৬ জুলাই প্রথম দফায় বান্দরবানের পর্যটনকেন্দ্রগুলো ১০ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছিল। পরে তা বাড়িয়ে ১২ জুলাই করা হয়। এবার পরিস্থিতির উন্নতি না হওয়ায় নিষেধাজ্ঞা ১৫ জুলাই পর্যন্ত বাড়ানো হলো।

এ জাতীয় আরও খবর

এক বছরে বেড়েছে বাংলাদেশের রপ্তানি আয়

ব্রোঞ্জ-ও জুটল না বাংলাদেশের কপালে

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শক্তিশালী গ্রামীণ অর্থনীতিই গড়ে তুলতে পারে শক্তিশালী বাংলাদেশ : প্রধানমন্ত্রী

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের