ঢাকা মেডিক্যালের ৮০ বছরপূর্তিতে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ
অনলাইন ডেস্ক : ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ৮০ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১১ জুলাই) সকাল ১০টার দিকে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে পৌঁছে শিক্ষার্থীদের বিভিন্ন প্রদর্শনী স্টল ঘুরে দেখেন। এ সময় তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল উপস্থিত ছিলেন।
আয়োজক সূত্র জানিয়েছে, অনুষ্ঠানে প্রধানমন্ত্রী স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ‘২০ হোস্টেল প্রকল্প’-এর আওতায় দুটি ছাত্রী হোস্টেলের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এছাড়া তিনি একটি গাছের চারা রোপণ করবেন এবং আলোচনা সভায় অংশ নেবেন।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ঢাকা মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। তাকে স্বচক্ষে দেখতে শিক্ষার্থী ও উপস্থিতদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে।
অনুষ্ঠান সংশ্লিষ্টদের প্রত্যাশা, ঢাকা মেডিক্যাল কলেজের অবকাঠামো ও বিভিন্ন দীর্ঘদিনের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা বা নতুন উদ্যোগের ঘোষণা দিতে পারেন।
উল্লেখ্য, দেশের অন্যতম প্রাচীন এই চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা মেডিক্যাল কলেজ ১৯৪৬ সালের ১০ জুলাই প্রতিষ্ঠিত হয়।











