,

হরমুজ প্রণালি খোলার শর্তে ইরানের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্র

news-image

অনলাইন ডেস্ক : হরমুজ প্রণালি আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রাখার নিশ্চয়তা দিলে ইরানের সঙ্গে নতুন করে আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত যুক্তরাষ্ট্র।

শনিবার ওমানে অনুষ্ঠিতব্য আলোচনার আগে ওয়াশিংটন তেহরানের কাছে এই শর্ত তুলে ধরেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যমগুলো।

যুক্তরাষ্ট্রের দাবি, ইরানকে প্রকাশ্যে ঘোষণা দিতে হবে যে হরমুজ প্রণালি দিয়ে সব বাণিজ্যিক জাহাজ নিরাপদে চলাচল করতে পারবে এবং ভবিষ্যতে কোনো জাহাজে হামলা বা গুলি চালানোর ঘটনা ঘটবে না।

মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা গেছে, ইরানের কিছু কর্মকর্তা ব্যক্তিগত আলোচনায় জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ছিল একটি ভুল। তাদের দাবি, সরকারের নিয়ন্ত্রণের বাইরে থাকা একটি উগ্র গোষ্ঠী এ ঘটনার সঙ্গে জড়িত।

তবে যুক্তরাষ্ট্র জানিয়েছে, শুধু আলোচনায় ফিরে আসাই যথেষ্ট নয়; ইরানকে প্রকাশ্যে হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিতে হবে। পাশাপাশি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনাকে ভুল হিসেবে স্বীকার করতেও চাপ দিচ্ছে ওয়াশিংটন।

ওমানে অনুষ্ঠেয় আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার।

এদিকে হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা কমাতে কাতারের একটি প্রতিনিধি দল শুক্রবার ইরান সফর করেছে। গুরুত্বপূর্ণ এই নৌপথে নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করাই ছিল তাদের মূল লক্ষ্য।

এর আগে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন, ইরান আবারও আলোচনার আগ্রহ দেখিয়েছে এবং যুক্তরাষ্ট্র তাতে সম্মতি দিয়েছে। তবে তিনি সতর্ক করে বলেন, ইরানকে জানিয়ে দেওয়া হয়েছে যে যুদ্ধবিরতির আগের পরিস্থিতি আর গ্রহণযোগ্য নয়।

উল্লেখ্য, গত জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তির অন্যতম শর্ত ছিল হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করা। তবে চলতি সপ্তাহে সেখানে কয়েকটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছে।

ইরান অবশ্য দাবি করেছে, এসব ঘটনার জন্য সরকার দায়ী নয়; বরং একটি উগ্র গোষ্ঠী পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে হামলা চালিয়েছে।

গত মাসে দুই দেশ ১৪ দফা সমঝোতা স্মারকে (এমওইউ) স্বাক্ষর করেছিল, যার লক্ষ্য ছিল যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী করা ও আঞ্চলিক উত্তেজনা কমানো। নতুন আলোচনায় হরমুজ প্রণালির ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়েও আলোচনা হতে পারে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ