শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সুইজারল্যান্ড ম্যাচে সতর্ক আর্জেন্টিনা, মেসিই বড় ভরসা

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে সতর্ক অবস্থানে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শেষ আটের গুরুত্বপূর্ণ ম্যাচে প্রতিপক্ষের শক্তি বিবেচনায় নিয়ে প্রস্তুতি নিচ্ছে লিওনেল স্কালোনির দল।

বাংলাদেশ সময় আগামীকাল রোববার সকাল ৭টায় কানসাসে অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচ। ম্যাচের আগে প্রতিপক্ষ নিয়ে নিজেদের পরিকল্পনার কথা জানিয়েছেন আর্জেন্টিনার কোচিং স্টাফের সদস্য ও সাবেক ডিফেন্ডার ওয়াল্টার স্যামুয়েল।

স্যামুয়েলের মতে, সুইজারল্যান্ড শুধু শারীরিকভাবে শক্তিশালী দল নয়, কৌশলগতভাবেও তারা বেশ পরিণত। গ্রানিত শাকা ও ম্যানুয়েল আকাঞ্জির মতো অভিজ্ঞ খেলোয়াড়দের কারণে দলটি বল নিয়ন্ত্রণে দক্ষ এবং চাপের মধ্যেও শান্ত থেকে খেলতে পারে।

তিনি বলেন, সুইস দলটি সংগঠিত এবং মানসিকভাবেও অনেক শক্তিশালী। তাদের বিপক্ষে জয় পেতে হলে আর্জেন্টিনাকে নিজেদের সেরা ফুটবল খেলতে হবে।

আর্জেন্টিনার সাবেক এই তারকা জানান, প্রতিপক্ষের দুর্বলতা খুঁজে বের করার পাশাপাশি নিজেদের খেলার ধরন আরও কার্যকর করার দিকেও নজর দিচ্ছে দল। তবে এখনই ফাইনাল নিয়ে ভাবছে না তারা; এক ধাপ করে এগিয়ে যাওয়াই মূল লক্ষ্য।

তিনি বলেন, ফাইনালে যাওয়ার স্বপ্ন অবশ্যই আছে, তবে এই মুহূর্তে পুরো মনোযোগ সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে।

এদিকে আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি অধিনায়ক লিওনেল মেসি। ৩৯ বছর বয়সেও দুর্দান্ত ছন্দে থাকা এই তারকা এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত ৮ গোল করেছেন। ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের সঙ্গে যৌথভাবে তিনি রয়েছেন সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে।

মেসির আরও একটি বড় কীর্তি হলো, বিশ্বকাপে টানা ৯ ম্যাচে গোল করার নজির গড়েছেন তিনি। পাশাপাশি ২১ গোল নিয়ে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার তালিকায়ও সবার ওপরে রয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।

মেসির এমন পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। তার মতে, মেসিকে দেখে মনে হয় তিনি যেন এখনও ১৯ বছরের তরুণ ফুটবলার।

গুরুত্বপূর্ণ এই কোয়ার্টার ফাইনালে তাই সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সবচেয়ে বড় আশা হয়ে থাকছেন মেসিই।

এ জাতীয় আরও খবর

টানা বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী

চট্টগ্রামের দুর্যোগে প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা

স্বাভাবিক ছন্দে ফিরতে পারেনি পুলিশ

সরকারি ব্যয়ে শৃঙ্খলা আনতে কঠোর হচ্ছে সরকার

বন্যায় পানিবন্দি ১০ লাখের বেশি মানুষ, প্রাণ গেল তিন শিশুর

ঢাকাসহ ১৯ জেলায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

বান্দরবানের পর্যটনকেন্দ্র বন্ধ থাকবে ১৫ জুলাই পর্যন্ত

হরমুজ প্রণালি খোলার শর্তে ইরানের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্র

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশ মানার আহ্বান

সেতু ধসে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ

ইরান ইস্যুতে ট্রাম্পকে নতুন পদক্ষেপে উৎসাহিত করে ইসরায়েলের গোয়েন্দা তথ্য

ঢাকা মেডিক্যালের ৮০ বছরপূর্তিতে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ